বাংলাদেশ ১০:২৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo কুবিতে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ১১৭ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান Logo সুন্দরগঞ্জে বন্যা মোকাবিলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo নবীনদের পদচারণায় মুখরিত বেরোবি ক্যাম্পাস Logo রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শুভ্রা রানী চন্দ আর নেই Logo নালিতাবাড়ীতে রথযাত্রা উপলক্ষে ধর্মীয় প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত Logo অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা Logo ছেলের শিক্ষার্থী আন্দোলনে অংশগ্রহণের জেরে বগুড়ায় বিএনপি নেতা বহিষ্কার Logo ঠাকুরগাঁওয়ে পাট কাটতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু Logo ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ বিকাশ ঘোষ নামের ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo ওয়ার্ল্ড ভিশন রিয়্যাক্টস ইন প্রকল্পের আওতায় ঠাকুরগাঁওয়ে সুবিধাভোগী পরিবারের মাঝে হাঁস বিতরণ

বন্যা-পাহাড়ধসে মৃত্যু বেড়ে ৫০, ক্ষতিগ্রস্ত ৮০ হাজার বসতবাড়ি

না ভারী বর্ষণ, পাহাড়ি ঢল এবং উজানের পানিতে সৃষ্ট বন্যায় চট্টগ্রাম বিভাগে প্রাণহানির সংখ্যা বেড়ে ৫০ জনে পৌঁছেছে। একই সঙ্গে এখনো ৩৪ হাজার ৭২৩ জন মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। বন্যার তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৮০ হাজার বসতঘর, শত শত শিক্ষাপ্রতিষ্ঠান, সড়ক, সেতু ও কালভার্ট।

রোববার (১২ জুলাই) চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিভাগের ১১ জেলার ৪০৮টি ইউনিয়ন ও পৌরসভা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে চট্টগ্রাম জেলায়, যেখানে ১৭৬টি ইউনিয়ন ও পৌরসভা বন্যাকবলিত। এছাড়া কক্সবাজারে ৭৪টি, রাঙামাটিতে ৪২টি, খাগড়াছড়িতে ৪১টি এবং বান্দরবানে ৩৬টি ইউনিয়ন ও পৌরসভা ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রাণহানির দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কক্সবাজার, যেখানে ২৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রামে ১৩ জন, বান্দরবানে ৬ জন এবং রাঙামাটিতে ৩ জন প্রাণ হারিয়েছেন। এখনো কক্সবাজার ও রাঙামাটিতে একজন করে মোট দুইজন নিখোঁজ রয়েছেন।

বর্তমানে বিভাগের ৩ হাজার ৯৪১টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন ৩৪ হাজার ৭২৩ জন মানুষ। এর মধ্যে চট্টগ্রামের ৬৭০টি আশ্রয়কেন্দ্রে ২২ হাজার ৬০০ জন, বান্দরবানের ২০০টি কেন্দ্রে ৬ হাজার ২৫০ জন, রাঙামাটির ৫৩টি কেন্দ্রে ৩ হাজার ৯০৩ জন, কক্সবাজারের ৬১৮টি কেন্দ্রে ১ হাজার ৫৮০ জন এবং খাগড়াছড়ির ১৫০টি কেন্দ্রে ৫৮১ জন অবস্থান করছেন।

বন্যায় সবচেয়ে বেশি ৪৮ হাজার ৬৩টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে কক্সবাজারে। এছাড়া বান্দরবানে ১৫ হাজার ৩৩০টি, চট্টগ্রামে ১৪ হাজার ২৮১টি, খাগড়াছড়িতে ১ হাজার ৪০টি এবং রাঙামাটিতে ৪৭৩টি বসতঘর ক্ষতির মুখে পড়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৪৪টি শিক্ষাপ্রতিষ্ঠান, ৩ হাজার ৮৪০ কিলোমিটার সড়ক এবং ৩৩৯টি সেতু ও কালভার্ট

এদিকে, ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। এ পর্যন্ত বন্যাকবলিত জেলাগুলোতে ৯২৩ মেট্রিক টন চাল, ৭ হাজার ২৮১ প্যাকেট শুকনা খাবার এবং ১ কোটি ২৭ লাখ টাকা নগদ সহায়তা বিতরণ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

কুবিতে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ১১৭ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান

বন্যা-পাহাড়ধসে মৃত্যু বেড়ে ৫০, ক্ষতিগ্রস্ত ৮০ হাজার বসতবাড়ি

প্রকাশিত: ১০:২৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬