সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ | ১৫ ভাদ্র, ১৪৩৩ | ১৭ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:১৭:৩২

ঈদে যাত্রীচাপে রাস্তায় কিছু ফিটনেসবিহীন গাড়ি চলছে: সড়কমন্ত্রী শেখ রবিউল আলম

কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ১:১১
শেয়ার: mail
ঈদে যাত্রীচাপে রাস্তায় কিছু ফিটনেসবিহীন গাড়ি চলছে: সড়কমন্ত্রী শেখ রবিউল আলম

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল আজহাকে ঘিরে ঘরমুখো মানুষের চাপ বাড়ায় কিছু ফিটনেসবিহীন যানবাহন সড়কে চলাচল করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

সোমবার (২৫ মে) রাজধানীতে ঈদযাত্রা ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিত করতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে।

মন্ত্রী জানান, অতিরিক্ত যাত্রীচাপ সামাল দিতে বিভিন্ন পরিবহন সেবায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এই সুযোগে কিছু অযোগ্য ও ফিটনেসবিহীন যানবাহন চলাচল করছে, যা ধাপে ধাপে পুরোপুরি বন্ধ করা হবে।

তিনি আরও বলেন, আবহাওয়া খারাপ থাকলে কোনো লঞ্চ যেন ঘাট থেকে ছেড়ে না যায়, সে বিষয়ে লঞ্চ মালিকদের সতর্ক করা হয়েছে।

এদিকে গণপরিবহনে যাত্রীবান্ধব সেবা বাড়াতে আন্তঃনগর ট্রেন ও ঢাকা মেট্রোরেলে ৬৫ বছরের বেশি বয়সী ব্যক্তি এবং প্রতিবন্ধীদের জন্য ২৫ শতাংশ ভাড়া ছাড়ের ঘোষণা দেন মন্ত্রী।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৫ মে ২০২৬ | Globe kalprakash.com

ঈদে যাত্রীচাপে রাস্তায় কিছু ফিটনেসবিহীন গাড়ি চলছে: সড়কমন্ত্রী শেখ রবিউল আলম

বিস্তারিত কমেন্টে