রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ | ১৪ ভাদ্র, ১৪৩৩ | ১৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৫:১৯:৫৬

নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেয়নি ২৫ রাজনৈতিক দল, সময় বাড়ানোর ইঙ্গিত ইসির

কাল প্রকাশ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১:২১
শেয়ার: mail
নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেয়নি ২৫ রাজনৈতিক দল, সময় বাড়ানোর ইঙ্গিত ইসির

নির্বাচন কমিশন। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় নির্বাচনী ব্যয়ের হিসাব এখনো নির্বাচন কমিশনে (ইসি) জমা দেয়নি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয় নাগরিক পার্টিসহ মোট ২৫টি রাজনৈতিক দল। অন্যদিকে নির্ধারিত সময়ের মধ্যে ব্যয়ের হিসাব জমা দিয়েছে আরও ২৫টি দল, যার মধ্যে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী

মঙ্গলবার সন্ধ্যায় ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, এখনো ২৫টি দল তাদের ব্যয়ের হিসাব জমা দেয়নি। তবে কমিশন চাইলে সময়সীমা আরও এক মাস বাড়াতে পারে বলেও তিনি ইঙ্গিত দেন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনে ভোটগ্রহণ হয়। পরে শেরপুর-৩ আসনে ৯ এপ্রিল পুনরায় ভোট অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে মোট ৫০টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশ নেয়।

গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, নির্বাচনে অংশ নেওয়া প্রতিটি রাজনৈতিক দলকে ভোটগ্রহণ শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন কমিশনে ব্যয় বিবরণী জমা দিতে হয়।

আইনে আরও বলা আছে, নির্ধারিত সময়ের মধ্যে ব্যয় জমা না দিলে প্রথমে ৩০ দিনের সতর্কতামূলক নোটিশ দেওয়া হয়। এরপরও ব্যর্থ হলে ১০ হাজার টাকা জরিমানাসহ আরও ১৫ দিন সময় দেওয়া যেতে পারে। সর্বশেষ পর্যায়ে ব্যয় বিবরণী জমা না দিলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিলের ক্ষমতা রাখে নির্বাচন কমিশন।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ | Globe kalprakash.com

নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেয়নি ২৫ রাজনৈতিক দল, সময় বাড়ানোর ইঙ্গিত ইসির

বিস্তারিত কমেন্টে