রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ১০:২২:০৪

সালমান শাহর ভাইকে হত্যার হুমকি, আদালতে স্ক্রিনশট

অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৩:৪৭
শেয়ার: mail
সালমান শাহর ভাইকে হত্যার হুমকি, আদালতে স্ক্রিনশট

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার চলচ্চিত্র অভিনেতা আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। এ দিন জামিন শুনানিকালে সালমান শাহর ভাই শাহরানকে প্রকাশ্যে ফেসবুক লাইভে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে আদালতে গুরুতর অভিযোগ তোলেন মামলার বাদী ও সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর কুমকুম।

বুধবার (১২ আগস্ট) দুপুরে উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম আসামি ডনের জামিন আবেদন নামঞ্জুরের আদেশ দেন।

আদালত প্রাঙ্গণে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে মামলার বাদী আলমগীর কুমকুম ফেসবুক কমেন্টের একটি স্ক্রিনশট প্রদর্শন করে শাহরানকে হত্যার হুমকির বিষয়টি উন্মোচন করেন। তিনি জানান, ‘মামুন’ নামে এক সালমান ভক্তের ফেসবুক লাইভ চলাকালে ‘সাকিল কিবরিয়া’ নামের একটি ফেসবুক আইডি থেকে কমেন্টে শাহরানকে হত্যার হুমকি দেওয়া হয়।

সংগৃহীত স্ক্রিনশটে লেখা দেখা যায়, “মামুন নীলা চৌধুরীকে বলো সালমানের মৃত্যু নিয়ে বাড়াবাড়ি না করতে। তা না হলে আমরা যেভাবে সালমান শাহকে হত্যা করেছি, সেভাবে শাহরানকে হত্যা করব।”

আলমগীর কুমকুম জানান, নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হওয়ায় এই হুমকির বিষয়ে রমনা থানায় অবিলম্বে একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হবে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও লাইভ পরিচালনকারী সালমান ভক্ত মামুন বলেন, “ডনের গ্রেপ্তারের প্রতিবাদ ও সুষ্ঠু বিচারের দাবিতে আমরা মানববন্ধনের আহ্বান জানাতে লাইভে যুক্ত হয়েছিলাম। সেখানে এই কমেন্ট করা হয় এবং পরক্ষণেই মুছে ফেলা হয়। আমরা দ্রুত আইন প্রয়োগকারী সংস্থার দৃষ্টি আকর্ষণ করছি।”

শুনানিকালে ঢাকা মহানগর পাবলিক প্রসিউকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী আসামির জামিনের তীব্র বিরোধিতা করেন। অপরপক্ষে আসামিপক্ষের আইনজীবী ডনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নেই দাবি করে জামিন প্রার্থনা করেন। শুনানি শেষে বিচারক আবেদন নাকচ করে দেন।

উল্লেখ্য, বিদেশে গমনে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ওমরাহ পালনের উদ্দেশ্যে বিমানবন্দরে গেলে গত ৯ আগস্ট ভোরে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় সিআইডি অভিনেতা ডনকে গ্রেপ্তার করে। ২০২৫ সালের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে ভাই আলমগীর কুমকুম বাদী হয়ে রমনা থানায় সামিরা হক, আজিজ মোহাম্মদ ভাই ও ডনসহ ১১ জনের বিরুদ্ধে এই হত্যা মামলা দায়ের করেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১২ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

সালমান শাহর ভাইকে হত্যার হুমকি, আদালতে স্ক্রিনশট

বিস্তারিত কমেন্টে