চলতি বছরের কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় ৫৮.২০ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। পরীক্ষায় মোট ১ লাখ ২৭ হাজার ৯৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৪ হাজার ৪৭০ জন উত্তীর্ণ হয়েছে। এ বোর্ডে পূর্ণাঙ্গ ফল জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৯৫১ জন শিক্ষার্থী।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন। শিক্ষাবোর্ডের নির্ধারিত ওয়েবসাইট ও সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে একযোগে এই ফল মিলছে।
উল্লেখ্য, চলতি বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড়ে পাসের হার দাঁড়িয়েছে ৬২.২৫ শতাংশ এবং মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন। যেখানে বিগত বছরে গড় পাসের হার ছিল ৬৮.৪৫ শতাংশ। গত ২১ এপ্রিল থেকে দেশের সব বোর্ডে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল।
kalprakash.com/IM