বাংলাদেশ ১০:২৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo কুবিতে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ১১৭ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান Logo সুন্দরগঞ্জে বন্যা মোকাবিলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo নবীনদের পদচারণায় মুখরিত বেরোবি ক্যাম্পাস Logo রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শুভ্রা রানী চন্দ আর নেই Logo নালিতাবাড়ীতে রথযাত্রা উপলক্ষে ধর্মীয় প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত Logo অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা Logo ছেলের শিক্ষার্থী আন্দোলনে অংশগ্রহণের জেরে বগুড়ায় বিএনপি নেতা বহিষ্কার Logo ঠাকুরগাঁওয়ে পাট কাটতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু Logo ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ বিকাশ ঘোষ নামের ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo ওয়ার্ল্ড ভিশন রিয়্যাক্টস ইন প্রকল্পের আওতায় ঠাকুরগাঁওয়ে সুবিধাভোগী পরিবারের মাঝে হাঁস বিতরণ

টানা বর্ষণে বাগেরহাটের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, চরম দুর্ভোগে সাধারণ মানুষ

টানা কয়েক দিনের ভারী বর্ষণে উপকূলীয় জেলা বাগেরহাটের বিভিন্ন উপজেলা ও জেলা শহরের নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গিয়ে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সড়ক, অলিগলি ও আবাসিক এলাকার বিভিন্ন স্থানে বৃষ্টির পানি জমে থাকায় জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ।

জেলা সদরসহ বিভিন্ন এলাকায় সড়কের ওপর হাঁটুসমান পানি জমে যাওয়ায় স্কুল-কলেজগামী শিক্ষার্থী, অফিসগামী চাকরিজীবী, ব্যবসায়ী এবং দিনমজুরসহ নিম্ন আয়ের মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। প্রয়োজনীয় কাজে বাইরে বের হওয়া মানুষের দুর্ভোগ কয়েকগুণ বেড়ে গেছে।

জলাবদ্ধতার কারণে অনেক এলাকায় ছোট যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে নিচু সড়কগুলো পানির নিচে চলে যাওয়ায় যাত্রী ও চালকদের বাড়তি দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেক ব্যবসাপ্রতিষ্ঠানেও ক্রেতার উপস্থিতি কমে যাওয়ায় ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন।

অন্যদিকে বাগেরহাট শহরের হাসপাতাল রোডে হাঁটুসমান পানি জমে যাওয়ার একটি ব্যতিক্রমী দৃশ্যও চোখে পড়েছে। সেখানে স্থানীয় কয়েকজনকে জাল ফেলে মাছ ধরতে দেখা গেছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার সৃষ্টি করেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষা এলেই বছরের পর বছর একই সমস্যার মুখোমুখি হতে হয়। অপ্রতুল ড্রেনেজ ব্যবস্থা, খাল-নালার নাব্যতা কমে যাওয়া এবং পানি নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা না থাকায় সামান্য ভারী বৃষ্টিতেই বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়।

ভুক্তভোগীরা দ্রুত আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ, খাল-নালা নিয়মিত পরিষ্কার, অবৈধ দখলমুক্তকরণ এবং দীর্ঘমেয়াদি পানি নিষ্কাশন পরিকল্পনা বাস্তবায়নের দাবি জানিয়েছেন। তাদের মতে, কার্যকর উদ্যোগ নেওয়া হলে বর্ষা মৌসুমে জনদুর্ভোগ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে।

kalprakash.com/IM

জনপ্রিয় সংবাদ

কুবিতে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ১১৭ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান

টানা বর্ষণে বাগেরহাটের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, চরম দুর্ভোগে সাধারণ মানুষ

প্রকাশিত: ০৮:১১:০৮ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬