মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ | ১১ কার্তিক, ১৪৩৩ | ১৫ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১১:১৫:২৯
শিরোনাম
● এইচএসসি পাসে ২ জেলায় নিয়োগ দেবে অ্যাপেক্স ফুটওয়্যার ● ঢাকা কর অঞ্চলে নিয়োগ বিজ্ঞপ্তি, দ্রুত আবেদন করুন ● ধূমপান করলে ঠোঁট কালো হয় কেন? ● বাসের হাইড্রোলিক জ্যাকের ভেতর থেকে ৮৬ লাখ টাকার ইয়াবা উদ্ধার ● রংপুরে ধর্ম অবমাননার অভিযোগে ভাঙচুর, অভিযুক্তসহ গ্রেপ্তার ২ ● যে কারণে বন্ধ হতে পারে হোয়াটসঅ্যাপ-টেলিগ্রাম ● যুক্তরাষ্ট্রের ভিসা-গ্রিন কার্ড আবেদনে নতুন নিয়ম ● গাজীপুরের সিফাতকে অবিলম্বে মুক্তি দিতে হবে: নাহিদ ইসলাম ● বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে আহ্বান ডা. জুবাইদা রহমানের ● পাকা সেতু না হওয়ায় এলাকাবাসীর প্রতি ডেপুটি স্পিকারের দুঃখ প্রকাশ ● এইচএসসি পাসে ২ জেলায় নিয়োগ দেবে অ্যাপেক্স ফুটওয়্যার ● ঢাকা কর অঞ্চলে নিয়োগ বিজ্ঞপ্তি, দ্রুত আবেদন করুন ● ধূমপান করলে ঠোঁট কালো হয় কেন? ● বাসের হাইড্রোলিক জ্যাকের ভেতর থেকে ৮৬ লাখ টাকার ইয়াবা উদ্ধার ● রংপুরে ধর্ম অবমাননার অভিযোগে ভাঙচুর, অভিযুক্তসহ গ্রেপ্তার ২ ● যে কারণে বন্ধ হতে পারে হোয়াটসঅ্যাপ-টেলিগ্রাম ● যুক্তরাষ্ট্রের ভিসা-গ্রিন কার্ড আবেদনে নতুন নিয়ম ● গাজীপুরের সিফাতকে অবিলম্বে মুক্তি দিতে হবে: নাহিদ ইসলাম ● বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে আহ্বান ডা. জুবাইদা রহমানের ● পাকা সেতু না হওয়ায় এলাকাবাসীর প্রতি ডেপুটি স্পিকারের দুঃখ প্রকাশ

পাগলা শিয়ালের হামলায় শিশুসহ আহত ৫

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১২:০০
শেয়ার: mail
পাগলা শিয়ালের হামলায় শিশুসহ আহত ৫

পঞ্চগড় সদর উপজেলার ১ নম্বর অমরখানা ইউনিয়নের জগদল উত্তর গোয়ালপাড়া গ্রামে পাগলা শিয়ালের হামলায় শিশুসহ পাঁচজন আহত হয়েছেন। সোমবার (২২ জুন) সকাল ও বিকেলে পৃথক সময়ে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা একটি শিয়ালকে পিটিয়ে হত্যা করলেও অপরটি পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে জগদল উত্তর গোয়ালপাড়া গ্রামে বাড়ির পাশে খেলাধুলা করছিল পাঁচ বছর বয়সী শিশু জুই আক্তার। এ সময় হঠাৎ একটি শিয়াল তার ওপর হামলা চালিয়ে পাশের চা-বাগানের দিকে টেনে নেওয়ার চেষ্টা করে। শিশুটির চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করেন।

এরপর বিকেলে একই এলাকায় আবারও শিয়ালের হামলার ঘটনা ঘটে। এতে ইসমাইল হোসেন (৪০), বেলাল হোসেন (৪৫), মফিজ উদ্দিন (৫২) এবং আব্দুর রাজ্জাক (৫০) আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিয়াল দুটি অস্বাভাবিক আচরণ করছিল এবং মানুষের ওপর বারবার আক্রমণ চালাচ্ছিল। একপর্যায়ে স্থানীয়রা একটি শিয়ালকে ধরে পিটিয়ে হত্যা করেন। তবে অপর শিয়ালটি পালিয়ে যেতে সক্ষম হয়।

আহতদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে। হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মোখলেছুর রহমান জানান, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে এবং জলাতঙ্ক প্রতিরোধে টিকা প্রদান করা হচ্ছে। আহতদের মধ্যে দুজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

তিনি বলেন, “বন্য প্রাণীর কামড় বা আঁচড়ের ঘটনায় দ্রুত হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়া অত্যন্ত জরুরি। সময়মতো চিকিৎসা নিলে জলাতঙ্কের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।”

এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা পালিয়ে যাওয়া শিয়ালটিকে দ্রুত আটক এবং এলাকায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ | Globe kalprakash.com

পাগলা শিয়ালের হামলায় শিশুসহ আহত ৫

বিস্তারিত কমেন্টে