বাংলাদেশ ১১:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
শিরোনামঃ
Logo পাকিস্তানি এমপিএ সাকিব চাধারের বিরুদ্ধে অভিনেত্রীর হয়রানি ও ব্ল্যাকমেইলের অভিযোগ Logo অস্ট্রেলিয়ার ভুয়া ভিসা চিঠি থেকে সতর্ক থাকার আহ্বান, যাচাইয়ের নির্দেশনা দিল হাইকমিশন Logo মেডিকেল রিপোর্টে শঙ্কামুক্ত মেসি, বিশ্বকাপের আগে স্বস্তি আর্জেন্টিনা শিবিরে Logo জাপানের কাছে হেরে বিশ্বকাপ থেকে ব্রাজিল বিদায় নেবে Logo বাংলাদেশ ও আইএমএফের মধ্যে নতুন ৩ বছর মেয়াদি সংস্কার কর্মসূচিতে সম্মতি Logo আব্রাহাম অ্যাকর্ডসে যুক্ত হতে ইরানকে আহ্বান ট্রাম্পের, মধ্যপ্রাচ্যে নতুন কূটনৈতিক তৎপরতা Logo কালশীর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার ঘোষণা প্রতিমন্ত্রী আমিনুল হকের Logo আজ সীমিত পরিসরে খোলা থাকবে কিছু ব্যাংক Logo শি জিনপিং: চীন-পাকিস্তানের সর্বাত্মক সহযোগিতা আরও জোরদার করতে হবে Logo ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে ২২ কিলোমিটার যানজট, ঈদযাত্রায় চরম ভোগান্তি

কালবৈশাখীর ঝড়ে মিরসরাইয়ে বিদ্যুৎ বিপর্যয়, ২০ হাজার গ্রাহক অন্ধকারে

সংগৃহীত ছবি

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় হঠাৎ আঘাত হানা কালবৈশাখীর ঝড়ে বিদ্যুৎ সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটেছে। এতে প্রায় ২০ হাজার গ্রাহক বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন।

গত শনিবার (২ মে) দুপুরের পর শুরু হওয়া ঝড়ো হাওয়ায় বিভিন্ন এলাকায় গাছপালা উপড়ে পড়ে এবং বিদ্যুৎ লাইনের তার ছিঁড়ে যায়। এতে একাধিক গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

স্থানীয়রা জানান, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় জনজীবন চরম দুর্ভোগে পড়েছে। দোকানপাট, হোটেল ও বাসাবাড়িতে অন্ধকারে কাজ চালাতে হচ্ছে। অনেকেই পড়াশোনা ও দৈনন্দিন কাজে সমস্যার কথা জানিয়েছেন।

মিরসরাই পৌর এলাকার এক ব্যবসায়ী জানান, ঝড় শুরু হওয়ার পরপরই বিদ্যুৎ চলে যায় এবং পুরো দোকান অন্ধকারে ঢেকে যায়। অন্যদিকে এক অভিভাবক জানান, তার এসএসসি পরীক্ষার্থী সন্তানের পড়াশোনায় বড় ধরনের সমস্যা হচ্ছে।

চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর কর্মকর্তারা জানান, ঝড়ে গাছের ডাল পড়ে একাধিক স্থানে বিদ্যুৎ লাইনের তার ছিঁড়ে গেছে। এতে বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

মিরসরাই জোনাল অফিস জানায়, কিছু এলাকায় খুঁটি অক্ষত থাকলেও গাছপালার কারণে লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত মেরামত কাজ চলছে এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা অব্যাহত রয়েছে।

kalprakash.com/SS

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

পাকিস্তানি এমপিএ সাকিব চাধারের বিরুদ্ধে অভিনেত্রীর হয়রানি ও ব্ল্যাকমেইলের অভিযোগ

কালবৈশাখীর ঝড়ে মিরসরাইয়ে বিদ্যুৎ বিপর্যয়, ২০ হাজার গ্রাহক অন্ধকারে

প্রকাশিত: ১২:৩৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬