বাংলাদেশ ০৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo বড় ব্যবধানে জয়ী রুবেল, শেরপুর-৩ এ বিএনপির হাসি Logo বাগেরহাটে বাংলা নববর্ষ উদযাপন ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত Logo শীঘ্রই ঘোষণা করা হবে আড়াইহাজার উপজেলা ছাত্রদলের কমিটি Logo পিরোজপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ আয়োজনে জেলা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত Logo ক্রীড়া সামগ্রী উপহার দিলেন সদর ক্রীড়া সংস্থার সাবেক সেক্রেটারি লুৎফুর Logo পিরোজপুরে মেয়াদোত্তীর্ণ পণ্য মজুদের দায়ে ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা Logo পিরোজপুরে সরকারি মূল্যে এলপিজি ও অটোগ্যাস সরবরাহ নিশ্চিতকরণের মতবিনিময় সভা Logo র‍্যাগিং বন্ধে কুবি প্রক্টরিয়াল বডির জরুরি নির্দেশনা Logo রামগঞ্জ থেকে টিওরী সড়ক ১৫ বছরেও সংস্কারহীন, দুর্ভোগে হাজারো মানুষ Logo মিঠাপুকুরে দৃষ্টি প্রতিবন্ধীর বাড়িঘর ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন

পিরোজপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ আয়োজনে জেলা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পিরোজপুরে অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ আয়োজনের লক্ষ্যে জেলা কমিটির এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবু সাইদ। সভায় তিনি আসন্ন বৃত্তি পরীক্ষা কোনো ধরনের বিঘ্ন ছাড়াই স্বচ্ছতা ও নিরপেক্ষতার সাথে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, কোমলমতি শিক্ষার্থীদের মেধা বিকাশের এই গুরুত্বপূর্ণ পরীক্ষায় যেন কোনো প্রকার অনিয়ম না হয়, সে বিষয়ে প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে।

সভায় পরীক্ষার কেন্দ্র ব্যবস্থাপনা, প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিতকরণ, পরীক্ষার্থীদের আসন বিন্যাস এবং পরীক্ষা চলাকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাদের পরীক্ষার সার্বিক প্রস্তুতি দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার তাগিদ দেওয়া হয়।

জেলা কমিটির এই সভায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ এবং শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাসহ কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, জেলা প্রশাসনের বলিষ্ঠ তদারকিতে পিরোজপুর জেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

বড় ব্যবধানে জয়ী রুবেল, শেরপুর-৩ এ বিএনপির হাসি

পিরোজপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ আয়োজনে জেলা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৮:০৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬