বাংলাদেশ ০৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo বড় ব্যবধানে জয়ী রুবেল, শেরপুর-৩ এ বিএনপির হাসি Logo বাগেরহাটে বাংলা নববর্ষ উদযাপন ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত Logo শীঘ্রই ঘোষণা করা হবে আড়াইহাজার উপজেলা ছাত্রদলের কমিটি Logo পিরোজপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ আয়োজনে জেলা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত Logo ক্রীড়া সামগ্রী উপহার দিলেন সদর ক্রীড়া সংস্থার সাবেক সেক্রেটারি লুৎফুর Logo পিরোজপুরে মেয়াদোত্তীর্ণ পণ্য মজুদের দায়ে ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা Logo পিরোজপুরে সরকারি মূল্যে এলপিজি ও অটোগ্যাস সরবরাহ নিশ্চিতকরণের মতবিনিময় সভা Logo র‍্যাগিং বন্ধে কুবি প্রক্টরিয়াল বডির জরুরি নির্দেশনা Logo রামগঞ্জ থেকে টিওরী সড়ক ১৫ বছরেও সংস্কারহীন, দুর্ভোগে হাজারো মানুষ Logo মিঠাপুকুরে দৃষ্টি প্রতিবন্ধীর বাড়িঘর ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন

পিরোজপুরে সরকারি মূল্যে এলপিজি ও অটোগ্যাস সরবরাহ নিশ্চিতকরণের মতবিনিময় সভা

পিরোজপুর জেলায় বেসরকারি এলপিজি (LPG) এবং অটোগ্যাস সরকারি নির্ধারিত মূল্যে সাধারণ মানুষের কাছে সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়।

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবু সাইদ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।

সভায় বক্তারা বলেন, বাজারে বেসরকারি এলপিজি গ্যাসের দাম নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে ভোগান্তি রয়েছে তা নিরসনে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি করলে সংশ্লিষ্ট বিক্রেতা বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মতবিনিময় সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা পরিষদের সদস্যগণ এবং এলপিজি ও অটোগ্যাস ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ব্যবসায়ীদের পক্ষ থেকে তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা হয় এবং প্রশাসন থেকে সরকারি নীতিমালা মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা প্রদান করা হয়।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

বড় ব্যবধানে জয়ী রুবেল, শেরপুর-৩ এ বিএনপির হাসি

পিরোজপুরে সরকারি মূল্যে এলপিজি ও অটোগ্যাস সরবরাহ নিশ্চিতকরণের মতবিনিময় সভা

প্রকাশিত: ০৭:৫২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬