বাংলাদেশ ০৪:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo বড় ব্যবধানে জয়ী রুবেল, শেরপুর-৩ এ বিএনপির হাসি Logo বাগেরহাটে বাংলা নববর্ষ উদযাপন ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত Logo শীঘ্রই ঘোষণা করা হবে আড়াইহাজার উপজেলা ছাত্রদলের কমিটি Logo পিরোজপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ আয়োজনে জেলা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত Logo ক্রীড়া সামগ্রী উপহার দিলেন সদর ক্রীড়া সংস্থার সাবেক সেক্রেটারি লুৎফুর Logo পিরোজপুরে মেয়াদোত্তীর্ণ পণ্য মজুদের দায়ে ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা Logo পিরোজপুরে সরকারি মূল্যে এলপিজি ও অটোগ্যাস সরবরাহ নিশ্চিতকরণের মতবিনিময় সভা Logo র‍্যাগিং বন্ধে কুবি প্রক্টরিয়াল বডির জরুরি নির্দেশনা Logo রামগঞ্জ থেকে টিওরী সড়ক ১৫ বছরেও সংস্কারহীন, দুর্ভোগে হাজারো মানুষ Logo মিঠাপুকুরে দৃষ্টি প্রতিবন্ধীর বাড়িঘর ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন

মিঠাপুকুরে দড়ির ধোঁয়া থেকে অগ্নিকাণ্ড, নিমেষেই রফিকুলের স্বপ্ন শেষ

রংপুরের মিঠাপুকুর উপজেলার ময়েনপুর ইউনিয়নের জগদীশপুর গ্রামে এক হৃদয়বিদারক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। চটের পরিত্যক্ত বস্তার তৈরি দড়ির ধোঁয়া দিতে গিয়ে আগুন লেগে ৪টি গরুসহ হাঁস-মুরগী পুড়ে নিমিষেই ছাই হয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায় প্রতিদিনের মতো গরু গোয়াল ঘরে তুলে দেন রফিকুল মিয়া ও তার স্ত্রী। অভাবে সংসারে কোনো রকমে জীবন-জীবিকা চালিয়ে আসছিলেন ঐ দম্পতি। তবে অতিরিক্ত মশার উপদ্রব থেকে রক্ষা পেতে কয়েলের পরিবর্তে পাটের পুরনো বস্তায় দড়ি তৈরি করে আগুন লাগিয়ে গোয়াল ঘরে ধোঁয়া দেওয়ার চেষ্টা করেন। কিন্তু সেই ধোঁয়াই তাদের জন্য কাল হয়ে দাঁড়ায়। অল্প সময়ের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো গোয়াল ঘরে। ঘটনাকালে বাড়িতে কেউ না থাকায় আগুন নিয়ন্ত্রণের কোনো সুযোগ ছিল না। ফলে মুহূর্তেই গোয়াল ঘর পুড়ে ছাই হয়ে যায় এবং ভিতরে থাকা ৪টি গরু ও হাঁস-মুরগী আগুনে মারা যায়। জানা যায়, গরু গোয়ালে তোলার পর তারা পাশেই বোনের বাড়িতে ঘুরতে যান এবং পুরো বাড়ি তালা বদ্ধ করে রাখেন।

এ ঘটনায় রফিকুল মিয়ার পরিবারে নেমে এসেছে চরম দুর্ভোগ ও আর্থিক ক্ষতি। স্থানীয়রা জানান, ক্ষতিগ্রস্ত পরিবারটি খুবই অসচ্ছল। তাদের পুনর্বাসনে প্রশাসন ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসা জরুরি।

ঘটনার খবর পাওয়ার পর ময়েনপুর ইউপি শাখা জামায়াতে ইসলামের সভাপতি আমিরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে পরিবারটিকে সান্তনা দেন এবং গরম খাবারের ব্যবস্থা করেন। তিনি আশ্বস্ত করেন, মিঠাপুকুর জামায়াতে ইসলামী পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

এ বিষয়ে স্থানীয় প্রশাসন ময়েনপুর ইউপি চেয়ারম্যান মোকছেদুল আলম মুকুল বলেন, আমি সরেজমিনে স্পটে গিয়েছিলাম, উপজেলা প্রশাসনকে বিষয়টি অবগত করেছি। ক্ষতিগ্রস্ত পরিবারকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে আশ্বাস দিয়েছি।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

বড় ব্যবধানে জয়ী রুবেল, শেরপুর-৩ এ বিএনপির হাসি

মিঠাপুকুরে দড়ির ধোঁয়া থেকে অগ্নিকাণ্ড, নিমেষেই রফিকুলের স্বপ্ন শেষ

প্রকাশিত: ০৭:১০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬