আজ (২ এপ্রিল) বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হচ্ছে। অটিজমে আক্রান্ত শিশুদের বড় করা কঠিন হলেও একটু বাড়তি যত্ন ও মনোযোগ তাদের আচরণ ও অভ্যাসে বড় পরিবর্তন আনতে সাহায্য করতে পারে বলে মনে করেন অভিভাবকরা।
ছয় বছর বয়সী শিশু আরোয়া রঙের সঙ্গে খেলতে বা আঁকতে চায়, কিন্তু নিজের হাতে রঙ ঠিকভাবে ব্যবহার করতে পারে না। তাই মা তার হাত ধরে রঙিন করে লাল-সবুজের পতাকা। আরও এমন অটিজম শিশু চিত্রাঙ্কন ও রঙিন কাজে ব্যস্ত থাকেন, পাশে থাকেন বাবা-মা।
চিকিৎসকরা বলেন, অটিজম কোনো রোগ নয়, এটি মস্তিষ্কের বিকাশজনিত সমস্যা। সঠিক যত্ন ও পর্যবেক্ষণের মাধ্যমে শিশুদের অভ্যাসে পরিবর্তন আনা সম্ভব।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের প্রাঙ্গণে সকালেই র্যালি অনুষ্ঠিত হয়। সেখানে অটিজমে আক্রান্ত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
জাতিসংঘ সাধারণ পরিষদ ২০০৭ সালে ২ এপ্রিলকে ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস’ হিসেবে ঘোষণা করে। এরপর থেকে প্রতি বছর বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে, যাতে অটিজমে আক্রান্ত শিশু ও প্রাপ্তবয়স্কদের জীবনমান উন্নয়নে সচেতনতা বৃদ্ধি পায়।
kalprakash.com/SS
নিজস্ব প্রতিবেদক 


















