এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতার বিল সাবমিটের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এখন থেকে বিল সাবমিটের সময় নির্দিষ্ট বছর ও মাস নির্বাচন করা বাধ্যতামূলক করা হয়েছে।
মাউশির ইএমআইএস সেলের এক কর্মকর্তা জানান, বছর ও মাস সিলেক্ট না করলে প্রয়োজনীয় তথ্য প্রদর্শিত হবে না। বর্তমানে প্রায় ২০ হাজার প্রতিষ্ঠানের মধ্যে প্রায় ৪০০ প্রতিষ্ঠান এখনো বিল সাবমিট করেনি। অনেক শিক্ষক সঠিকভাবে বছর ও মাস নির্বাচন না করায় জটিলতা তৈরি হচ্ছে বলে জানান তিনি।
শিক্ষকদের বিভ্রান্তি দূর করতে এপ্রিল মাস উল্লেখ করে দেওয়া হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।
উল্লেখ্য, গত ২৭ মার্চ থেকে এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতার বিল সাবমিটের অপশন চালু করা হয়। সংশ্লিষ্টদের দ্রুত বিল সাবমিট করার আহ্বান জানানো হয়েছে এবং কর্তৃপক্ষ এপ্রিলের ২ তারিখের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করতে চায়।
এর আগে মার্চ মাসের বেতনের বিল সাবমিটের শেষ সময় ছিল ২৮ মার্চ।
kalprakash.com/SS
নিজস্ব প্রতিবেদক 






















