বাংলাদেশ ০৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo ছাদ ধসের আতঙ্কে জবিতে হেলমেট পরে পরীক্ষায় শিক্ষার্থীরা Logo দেশে জ্বালানি তেলের মজুদ ২ লাখ ৫৫ হাজার টন ছাড়াল Logo কুমিল্লায় দুই সাংবাদিককে হেনস্থা ও হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার ছবি প্রকাশে সিআরএ’র নিন্দা Logo শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন: “খেলি শুধুই ভালোবাসার জন্য, প্রমাণের জন্য নয়” Logo আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস: শিশুদের যত্নে সচেতনতা জরুরি Logo ভূমিকম্প ঘিরে ১ লাখ ৪৫ হাজার স্বেচ্ছাসেবকের খসড়া তালিকা প্রস্তুত: ত্রাণমন্ত্রী Logo ট্রাম্পের ভাষণের পর ইরান ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা বৃদ্ধি করল Logo ইরান যুদ্ধ দুই-তিন সপ্তাহেই শেষ হবে: ট্রাম্পের জাতির উদ্দেশে ভাষণ Logo মানবতাবিরোধী মামলায় ইনুর পুনঃতদন্তের আবেদন খারিজ Logo ইসলামিক প্রজাতন্ত্র দিবসে তেহরানে উড়ল ইরানের সর্ববৃহৎ পতাকা

ভাণ্ডারিয়ায় জ্বালানি তেলের অবৈধ মজুতবিরোধী অভিযান: বিপুল পরিমাণ ডিজেল জব্দ ও জরিমানা

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় জ্বালানি তেলের অবৈধ মজুত রোধে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ডিজেল জব্দ করেছে প্রশাসন। পৃথক দুটি অভিযানে মোট ২,৩২০ লিটার ডিজেল জব্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

গত ৩১ মার্চ দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে উপজেলার ভিটাবাড়ীয়া ইউনিয়নের উত্তর শিয়ালকাঠি ফকিরবাড়ী মোড় এলাকায় প্রথম অভিযানটি পরিচালিত হয়। সেখানে ‘তানভীর এন্টারপ্রাইজ’ নামক একটি গুদাম থেকে ৯৫০ লিটার অবৈধভাবে মজুতকৃত ডিজেল জব্দ করা হয়। লাইসেন্স ব্যতীত পেট্রোলিয়াম মজুতের অপরাধ স্বীকার করায় প্রতিষ্ঠানের মালিক সিদ্দিক হাওলাদারকে ‘পেট্রোলিয়াম আইন, ২০১৬’-এর ২০(১) ধারা মোতাবেক ৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান ও তা আদায় করা হয়।

জব্দকৃত ডিজেল সরকারি মূল্যে স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের মধ্যে বিতরণের শর্তে উপজেলা প্যাক পয়েন্ট ডিলার মেসার্স বায়েজিদ এন্টারপ্রাইজ ও মেসার্স ফয়সাল এন্টারপ্রাইজের নিকট বিক্রি করা হয়। বিক্রয়লব্ধ ৯১,৫৭০ টাকা ৫০ পয়সা বৃহস্পতিবার সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

এদিকে আজ ১ এপ্রিল ২০২৬, বুধবার বিকেল ৪টা ৩০ মিনিটে ভিটাবাড়ীয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাঞ্ছারাম খাল এলাকায় দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে সিদ্দিক মির নামের এক ব্যক্তির কাছ থেকে ১,৩৭০ লিটার অবৈধ ডিজেল জব্দ করা হয়। লাইসেন্স ছাড়া জ্বালানি তেল মজুতের দায়ে তাকে একই আইনের আওতায় ১০,০০০ টাকা জরিমানা করা হয়।

জব্দকৃত এই বিপুল পরিমাণ ডিজেল স্থানীয় ডিলার মেসার্স বায়েজিদ এন্টারপ্রাইজের নিকট বিক্রি করা হয়েছে। এই বিক্রয়লব্ধ ১,৩২,০৫৪ টাকা ৩০ পয়সা আগামীকাল বৃহস্পতিবার ব্যাংকিং সময়ে সরকারি চালানের মাধ্যমে কোষাগারে জমা দেওয়া হবে বলে নিশ্চিত করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এবং বাজার স্থিতিশীল রাখতে জ্বালানি তেলের এ ধরনের অবৈধ মজুতবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

ছাদ ধসের আতঙ্কে জবিতে হেলমেট পরে পরীক্ষায় শিক্ষার্থীরা

ভাণ্ডারিয়ায় জ্বালানি তেলের অবৈধ মজুতবিরোধী অভিযান: বিপুল পরিমাণ ডিজেল জব্দ ও জরিমানা

প্রকাশিত: ১০:১৯:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬