বাংলাদেশ ১১:২১ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo সংস্কার বাস্তবায়নে জোটের কলেবর বাড়াচ্ছে জামায়াত Logo বিগ ব্যাশে ইতিহাস: রিশাদ হোসেন তাসমানিয়ার বর্ষসেরা খেলোয়াড় Logo সন্ত্রাসী হামলায় আহত বীর মুক্তিযোদ্ধাকে দেখতে হাসপাতালে প্রশাসক Logo গভর্নরের সাফ বার্তা: ব্যাংকখাতে আর রাজনৈতিক হস্তক্ষেপ হবে না Logo মোজতবা খামেনির বার্তা: হিজবুল্লাহর প্রধানকে ধন্যবাদ, প্রতিরোধ লড়াইয়ে সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার Logo নওগাঁয় ডিবির অভিযানে ২০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo বাগমারায় ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট: লাইসেন্স না থাকায় ৭ মামলায় জরিমানা Logo নওগাঁয় অনিয়মের তথ্য চাওয়ায় হামলার শিকার সাংবাদিক Logo ট্রাইব্যুনাল নির্দেশ: সাবেক মন্ত্রী কামরুল ইসলামের স্বাস্থ্য পরীক্ষা করে প্রতিবেদন দাখিল করতে হবে Logo সিএমপি’র দায়িত্ব নিলেন কমিশনার শওকত আলী

নওগাঁয় ডিবির অভিযানে ২০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নওগাঁ সদর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজাসহ সুমন (৪৪) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে নওগাঁ সদর উপজেলার কোচগাড়ী এলাকার পাইকপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতার সুমন ওই গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল জানতে পারে, সুমন তার বসতবাড়িতে বিপুল পরিমাণ গাঁজা মজুদ রেখেছে এবং সেগুলো অন্যত্র সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

এ তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের সদস্যরা স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তার বাড়িতে অভিযান চালায়। এ সময় তার শয়নকক্ষের খাটের নিচ থেকে দুটি বস্তার ভেতরে চারটি পোটলায় রাখা মোট ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অভিযান শেষে সুমনকে গ্রেফতার করা হয় এবং উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

জনপ্রিয় সংবাদ

সংস্কার বাস্তবায়নে জোটের কলেবর বাড়াচ্ছে জামায়াত

নওগাঁয় ডিবির অভিযানে ২০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ০৮:২৭:১৩ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬