বাংলাদেশ ১১:২০ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo সংস্কার বাস্তবায়নে জোটের কলেবর বাড়াচ্ছে জামায়াত Logo বিগ ব্যাশে ইতিহাস: রিশাদ হোসেন তাসমানিয়ার বর্ষসেরা খেলোয়াড় Logo সন্ত্রাসী হামলায় আহত বীর মুক্তিযোদ্ধাকে দেখতে হাসপাতালে প্রশাসক Logo গভর্নরের সাফ বার্তা: ব্যাংকখাতে আর রাজনৈতিক হস্তক্ষেপ হবে না Logo মোজতবা খামেনির বার্তা: হিজবুল্লাহর প্রধানকে ধন্যবাদ, প্রতিরোধ লড়াইয়ে সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার Logo নওগাঁয় ডিবির অভিযানে ২০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo বাগমারায় ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট: লাইসেন্স না থাকায় ৭ মামলায় জরিমানা Logo নওগাঁয় অনিয়মের তথ্য চাওয়ায় হামলার শিকার সাংবাদিক Logo ট্রাইব্যুনাল নির্দেশ: সাবেক মন্ত্রী কামরুল ইসলামের স্বাস্থ্য পরীক্ষা করে প্রতিবেদন দাখিল করতে হবে Logo সিএমপি’র দায়িত্ব নিলেন কমিশনার শওকত আলী

নওগাঁয় অনিয়মের তথ্য চাওয়ায় হামলার শিকার সাংবাদিক

নওগাঁ সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ে অনিয়মের তথ্য সংগ্রহ করতে গিয়ে জাতীয় দৈনিক এদিন এবং মোহনা টেলিভিশনের অনলাইন শাখার নওগাঁ প্রতিনিধি শহিদুল ইসলামের ওপর হামলা ও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করার অভিযোগ উঠেছে অফিস সহকারী তারিকুল ইসলামের বিরুদ্ধে।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে নওগাঁ সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ে এ ঘটনা ঘটে।

জানা গেছে, জীবিত এক ভাতাভোগীকে সরকারি নথিতে ‘মৃত’ দেখিয়ে তার ভাতা বন্ধ করার অভিযোগের প্রেক্ষিতে তথ্য সংগ্রহ করতে সেখানে যান সাংবাদিক শহিদুল ইসলাম। এ সময় নওগাঁ সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাহিদ হাসান অফিসে উপস্থিত না থাকায় দায়িত্বপ্রাপ্ত অফিস সহকারী তারিকুল ইসলামের কাছে বিষয়টি জানতে চান তিনি।

জানতে চাইলে তারিকুল ইসলাম ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তিনি শহিদুল ইসলামের ওপর হামলার চেষ্টা চালান এবং সংবাদ প্রকাশ করলে মামলা করার হুমকি দেন। এ সময় সাংবাদিকের ব্যবহৃত মোবাইল ফোন ও ক্যামেরা ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করা হয়।

সাংবাদিক শহিদুল ইসলাম বলেন, “জীবিত এক ভাতাভোগীকে মৃত দেখিয়ে ভাতা বন্ধ করার অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করতে সেখানে যাই। তথ্য নেওয়ার সময় অফিস সহকারী নানা ধরনের গালিগালাজ করতে থাকেন। পরে অফিসের বাইরে ভিডিও ধারণ করার সময় তিনি আমাকে ভিডিও করা ও সংবাদ প্রকাশে বাধা দেন। কারণ জানতে চাইলে তিনি গালিগালাজ করেন এবং আমার ওপর হামলার চেষ্টা করেন। একই সঙ্গে আমার মোবাইল ও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। পেশাগত কারণে সেখানে গিয়েছিলাম, কিন্তু এমন ঘটনা ঘটবে তা আমি প্রত্যাশা করিনি। আমি অফিস সহকারী তারিকুল ইসলামের বিচারের দাবি করছি।”

এ বিষয়ে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নূর মোহাম্মদ বলেন, “একজন সাংবাদিকের ওপর হামলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

জনপ্রিয় সংবাদ

সংস্কার বাস্তবায়নে জোটের কলেবর বাড়াচ্ছে জামায়াত

নওগাঁয় অনিয়মের তথ্য চাওয়ায় হামলার শিকার সাংবাদিক

প্রকাশিত: ০৮:০৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬