বাংলাদেশ ০৯:১৭ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo বিগ ব্যাশে ইতিহাস: রিশাদ হোসেন তাসমানিয়ার বর্ষসেরা খেলোয়াড় Logo সন্ত্রাসী হামলায় আহত বীর মুক্তিযোদ্ধাকে দেখতে হাসপাতালে প্রশাসক Logo গভর্নরের সাফ বার্তা: ব্যাংকখাতে আর রাজনৈতিক হস্তক্ষেপ হবে না Logo মোজতবা খামেনির বার্তা: হিজবুল্লাহর প্রধানকে ধন্যবাদ, প্রতিরোধ লড়াইয়ে সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার Logo নওগাঁয় ডিবির অভিযানে ২০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo বাগমারায় ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট: লাইসেন্স না থাকায় ৭ মামলায় জরিমানা Logo নওগাঁয় অনিয়মের তথ্য চাওয়ায় হামলার শিকার সাংবাদিক Logo ট্রাইব্যুনাল নির্দেশ: সাবেক মন্ত্রী কামরুল ইসলামের স্বাস্থ্য পরীক্ষা করে প্রতিবেদন দাখিল করতে হবে Logo সিএমপি’র দায়িত্ব নিলেন কমিশনার শওকত আলী Logo আইপিএলের জন্য ভারতে গিয়ে মৃত্যু উইলিয়াম ল্যাংফোর্ডের, রহস্য উন্মোচনের চেষ্টা

অস্ট্রেলিয়া ভিসা বিতর্কে আজহারির ব্যাখ্যা, ‘ভুল ও বিভ্রান্তিকর তথ্য’ দাবি

ছবিঃমিজানুর রহমান আজহারি।

অস্ট্রেলিয়া সফর ও ভিসা বাতিলের গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় ইসলামি আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারি। বুধবার (১ এপ্রিল) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি দাবি করেন, তার সফর নিয়ে প্রকাশিত সংবাদটি একটি বিদেশি প্রতিবেদনের ভুল ও বিভ্রান্তিকর ব্যাখ্যা।

আজহারি জানান, অস্ট্রেলিয়ার মুসলিম কমিউনিটির আমন্ত্রণে তিনি গত পাঁচ দিন ধরে দেশটিতে অবস্থান করছেন। ভিসা বাতিলের কারণ হিসেবে তার সাম্প্রতিক কোনো বক্তব্যকে দায়ী করা হচ্ছে—এ দাবিকে তিনি ‘সম্পূর্ণ অসত্য’ বলে উল্লেখ করেন। তার ভাষ্য অনুযায়ী, অস্ট্রেলিয়ায় পৌঁছানোর পর এখন পর্যন্ত তিনি কোনো প্রকাশ্য বক্তব্য দেননি।

ফেসবুক পোস্টে তিনি আরও বলেন, বিভিন্ন দেশে বক্তাদের সফর ঘিরে চাপ বা প্রভাব থাকা অস্বাভাবিক নয়। তার ক্ষেত্রেও কিছু স্বার্থান্বেষী মহল ও নাস্তিক্যবাদী পক্ষ পুরনো বক্তব্যকে প্রেক্ষাপটহীনভাবে তুলে ধরে প্রশাসনিক সিদ্ধান্তে প্রভাব ফেলেছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও উল্লেখ করেন, একই ধরনের ভিডিওকে কেন্দ্র করে কয়েক বছর আগে যুক্তরাজ্য সফরেও তার বাধা সৃষ্টি হয়েছিল।

নিজের অবস্থান পরিষ্কার করে আজহারি বলেন, তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী। বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে এবং বিষয়টি যাচাই করে দেখার জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

এর আগে এক প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল দাবি করে, মিজানুর রহমান আজহারির অস্ট্রেলিয়ার ভিসা বাতিল করা হয়েছে এবং তাকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

‘লিগ্যাসি অব ফেইথ’ শিরোনামের ধারাবাহিক বক্তৃতায় অংশ নিতে আজহারির ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরায় বক্তব্য দেওয়ার কথা ছিল।

অস্ট্রেলিয়ার লিবারেল দলের সিনেটর জোনাথন ডুনিয়াম বলেন, বিভিন্ন কমিউনিটি সংগঠন আগেই সরকারের কাছে আজহারির সফর নিয়ে উদ্বেগ জানিয়েছিল। তার মতে, আজহারির কিছু অতীত বক্তব্যে ঘৃণা ও বিভাজন ছড়ানোর প্রবণতা রয়েছে বলে অভিযোগ রয়েছে।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

বিগ ব্যাশে ইতিহাস: রিশাদ হোসেন তাসমানিয়ার বর্ষসেরা খেলোয়াড়

অস্ট্রেলিয়া ভিসা বিতর্কে আজহারির ব্যাখ্যা, ‘ভুল ও বিভ্রান্তিকর তথ্য’ দাবি

প্রকাশিত: ০৭:০০:০০ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬