বাংলাদেশ ০৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo কুমিল্লায় দুই সাংবাদিককে হেনস্থা ও হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার ছবি প্রকাশে সিআরএ’র নিন্দা Logo শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন: “খেলি শুধুই ভালোবাসার জন্য, প্রমাণের জন্য নয়” Logo আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস: শিশুদের যত্নে সচেতনতা জরুরি Logo ভূমিকম্প ঘিরে ১ লাখ ৪৫ হাজার স্বেচ্ছাসেবকের খসড়া তালিকা প্রস্তুত: ত্রাণমন্ত্রী Logo ট্রাম্পের ভাষণের পর ইরান ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা বৃদ্ধি করল Logo ইরান যুদ্ধ দুই-তিন সপ্তাহেই শেষ হবে: ট্রাম্পের জাতির উদ্দেশে ভাষণ Logo মানবতাবিরোধী মামলায় ইনুর পুনঃতদন্তের আবেদন খারিজ Logo ইসলামিক প্রজাতন্ত্র দিবসে তেহরানে উড়ল ইরানের সর্ববৃহৎ পতাকা Logo ইসলামে জন্মনিয়ন্ত্রণ ও সন্তানের পরিকল্পনা: কী গ্রহণযোগ্য, কী হারাম Logo এপ্রিলে তেলের কোনো সংকট হবে না: নিশ্চিত জ্বালানি বিভাগ

ধানুশের সঙ্গে বিয়ের গুঞ্জনের মাঝেই ম্রুণালের পুরোনো প্রেম প্রকাশ্যে

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: ০২:৩৯:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯৪ বার দেখা হয়েছে

দক্ষিণী সুপারস্টার ধানুশের সঙ্গে বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের বিয়ের গুঞ্জন এখন তুঙ্গে। এই আলোচনার মধ্যেই প্রকাশ্যে এলো ম্রুণালের পুরোনো এক প্রেমকাহিনী। এক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই জানিয়েছেন, তার প্রাক্তন প্রেমিক ভয়ে পালিয়ে গিয়েছিলেন।

ম্রুণাল ঠাকুর জানান, ছোটপর্দা থেকে বড়পর্দায় তার যাত্রার সময়টি ব্যক্তিগত জীবনের জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। তার তৎকালীন প্রেমিক ছিলেন অত্যন্ত রক্ষণশীল। অভিনেত্রীর ক্যারিয়ার এবং ব্যস্ত জীবনের সঙ্গে তাল মেলাতে না পেরে সেই প্রেমিক সম্পর্ক বিচ্ছেদ করেন। ম্রুণালের ভাষ্যমতে, তার প্রাক্তন বলেছিলেন, ‘তোমার এই জীবনের সঙ্গে মানিয়ে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়।’

তবে এই বিচ্ছেদকে এখন ইতিবাচক হিসেবেই দেখেন ম্রুণাল। তার মতে, ওই সময় সম্পর্কটি ভেঙে যাওয়া তার জন্য এক প্রকার আশীর্বাদ ছিল। তিনি মনে করেন, তাদের চিন্তাধারার যে অমিল ছিল, তাতে ভবিষ্যতে সন্তানের লালন-পালন নিয়ে আরও বড় ধরনের জটিলতা তৈরি হতে পারত।

এদিকে বলিপাড়ায় জোর গুঞ্জন চলছে যে, আগামী ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ ভালোবাসা দিবসে ধানুশ ও ম্রুণাল ঠাকুর বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। যদিও বিয়ে বা প্রেমের বিষয়ে এখন পর্যন্ত ধানুশ কিংবা ম্রুণাল- কেউই কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি।

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় দুই সাংবাদিককে হেনস্থা ও হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার ছবি প্রকাশে সিআরএ’র নিন্দা

ধানুশের সঙ্গে বিয়ের গুঞ্জনের মাঝেই ম্রুণালের পুরোনো প্রেম প্রকাশ্যে

প্রকাশিত: ০২:৩৯:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬