বাংলাদেশ ০৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo কুমিল্লায় দুই সাংবাদিককে হেনস্থা ও হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার ছবি প্রকাশে সিআরএ’র নিন্দা Logo শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন: “খেলি শুধুই ভালোবাসার জন্য, প্রমাণের জন্য নয়” Logo আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস: শিশুদের যত্নে সচেতনতা জরুরি Logo ভূমিকম্প ঘিরে ১ লাখ ৪৫ হাজার স্বেচ্ছাসেবকের খসড়া তালিকা প্রস্তুত: ত্রাণমন্ত্রী Logo ট্রাম্পের ভাষণের পর ইরান ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা বৃদ্ধি করল Logo ইরান যুদ্ধ দুই-তিন সপ্তাহেই শেষ হবে: ট্রাম্পের জাতির উদ্দেশে ভাষণ Logo মানবতাবিরোধী মামলায় ইনুর পুনঃতদন্তের আবেদন খারিজ Logo ইসলামিক প্রজাতন্ত্র দিবসে তেহরানে উড়ল ইরানের সর্ববৃহৎ পতাকা Logo ইসলামে জন্মনিয়ন্ত্রণ ও সন্তানের পরিকল্পনা: কী গ্রহণযোগ্য, কী হারাম Logo এপ্রিলে তেলের কোনো সংকট হবে না: নিশ্চিত জ্বালানি বিভাগ

নির্বাচন নিয়ে নিজের প্রত‍্যাশা জানালেন কন্ঠশিল্পী আসিফ আকবর

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: ০৫:৫৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮৪ বার দেখা হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে নিজের প্রত্যাশা ব্যক্ত করেছেন জনপ্রিয় কন্ঠশিল্পী আসিফ আকবর।

রোববার (৮ ফেব্রুয়ারি) নিজের অফিসিয়াল ফেসবুক আইডিতে তিনি একটি পোস্ট করেন।

পোস্টে আসিফ বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়ে উঠেছে জাতির আশা আকাঙ্খার প্রতীক। এবারের ভোট হতে হবে সঠিক নিয়মে। বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকারের ওপর আস্থা হারিয়ে ফেলেছিল বিগত দুই দশকে। ‘২৪-এর মহান জুলাই বিপ্লব আবারও ফিরিয়ে দিয়েছে দেশের মানুষের ভোটের অধিকার। জুলাই বিপ্লবের শহীদ ছাত্র জনতার প্রতি বিনম্র শ্রদ্ধা। আহত জুলাই যোদ্ধা ও বিপ্লবীদের প্রতি স‍্যালুট।

তিনি বলেন, নির্বাচনে অংশগ্রহনকারী সব দলকে জানাই অভিনন্দন। একজন সাধারণ নাগরিক হিসেবে আশা করি, একটি সুষ্ঠু নির্বাচন শেষে দেশ পাবে নির্বাচিত গণতান্ত্রিক সরকার। নির্বাচনী যুদ্ধ শেষে দেশের রাজনৈতিক দলগুলো সব সংকীর্ণতা পরিহার করে ঐক‍্যবদ্ধ হয়ে নতুন পথ চলা শুরু করবে।

বিএনপি দেশের গণমানুষের দল হিসেবেই পথ চলেছে উল্লেখ করে আসিফ আকবর বলেন– দলের প্রাণপুরুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সদ‍্য প্রয়াত আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পথ ধরে দলের হাল ধরেছেন জনাব তারেক রহমান। দেশের সাধারণ জনতা এবং নারী ভোটার বিএনপির আসল শক্তি। জাতির বৃহত্তর স্বার্থে তরুণ ভোটারদের প্রথম ভোট ধানের শীষের পক্ষে চাই।

তিনি আরও বলেন, সব কিছু ঠিক থাকলে আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে সারাদেশে বিএনপি নিরঙ্কুশ সংখ‍্যাগরিষ্ঠতা পেয়ে সংসদ গঠন করবে ইনশাআল্লাহ্। মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে দেশে অহিংসা ও ভাগ‍্যোন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠা করবে। ১২ ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষ এবং ‘হ্যাঁ’ ভোটে মূল‍্যবান রায় দিন।

ফেসবুক পোস্টের শেষে আসিফ লেখেন– সবাই ভালো থাকুন, সুস্থ‍ থাকুন, সুন্দর থাকুন। এই ভোটে মার্কা যার যার, ভোটাধিকার সবার। ভালবাসা অবিরাম।

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় দুই সাংবাদিককে হেনস্থা ও হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার ছবি প্রকাশে সিআরএ’র নিন্দা

নির্বাচন নিয়ে নিজের প্রত‍্যাশা জানালেন কন্ঠশিল্পী আসিফ আকবর

প্রকাশিত: ০৫:৫৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬