বাংলাদেশ ০৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo কুমিল্লায় দুই সাংবাদিককে হেনস্থা ও হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার ছবি প্রকাশে সিআরএ’র নিন্দা Logo শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন: “খেলি শুধুই ভালোবাসার জন্য, প্রমাণের জন্য নয়” Logo আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস: শিশুদের যত্নে সচেতনতা জরুরি Logo ভূমিকম্প ঘিরে ১ লাখ ৪৫ হাজার স্বেচ্ছাসেবকের খসড়া তালিকা প্রস্তুত: ত্রাণমন্ত্রী Logo ট্রাম্পের ভাষণের পর ইরান ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা বৃদ্ধি করল Logo ইরান যুদ্ধ দুই-তিন সপ্তাহেই শেষ হবে: ট্রাম্পের জাতির উদ্দেশে ভাষণ Logo মানবতাবিরোধী মামলায় ইনুর পুনঃতদন্তের আবেদন খারিজ Logo ইসলামিক প্রজাতন্ত্র দিবসে তেহরানে উড়ল ইরানের সর্ববৃহৎ পতাকা Logo ইসলামে জন্মনিয়ন্ত্রণ ও সন্তানের পরিকল্পনা: কী গ্রহণযোগ্য, কী হারাম Logo এপ্রিলে তেলের কোনো সংকট হবে না: নিশ্চিত জ্বালানি বিভাগ

হাসনাত আব্দুল্লাহর জনসভায় সভাপতি আওয়ামী লীগ নেতা

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বড়শালঘর ইউনিয়নে নির্বাচনি জনসভা করেন। জনসভা ঘিরে স্থানীয়দের মধ্যে তীব্র প্রশ্ন ও সমালোচনা দেখা দিয়েছে।

বড়শালঘর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উক্ত জনসভায় উপস্থিত ছিলেন বড়শালঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আউয়াল এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ আগস্টের আগে ওই দুই আওয়ামী লীগ নেতার নেতৃত্বে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছিল। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আইনে মামলা রয়েছে।

এর মধ্যে, বৈষম্যবিরোধী আন্দোলনের পরিচয় বহনকারী হাসনাত আব্দুল্লাহ কীভাবে ঐ নেতাদের সঙ্গে একই মঞ্চে দাঁড়ালেন, তা নিয়ে স্থানীয় জনগণের মধ্যে তীব্র প্রশ্ন ও ক্ষোভ তৈরি হয়েছে।

এ বিষয়ে বড়শালঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল আউয়াল বলেন, “এখানে রাজনীতির কোনো বিষয় নেই, আমি এলাকার ছেলে হিসেবে সেখানে গিয়েছি।”

দেবিদ্বার থানার ওসি মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে হাসনাত আব্দুল্লাহর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় দুই সাংবাদিককে হেনস্থা ও হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার ছবি প্রকাশে সিআরএ’র নিন্দা

হাসনাত আব্দুল্লাহর জনসভায় সভাপতি আওয়ামী লীগ নেতা

প্রকাশিত: ০৯:২১:৫৩ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬