বাংলাদেশ ০৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo কুমিল্লায় দুই সাংবাদিককে হেনস্থা ও হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার ছবি প্রকাশে সিআরএ’র নিন্দা Logo শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন: “খেলি শুধুই ভালোবাসার জন্য, প্রমাণের জন্য নয়” Logo আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস: শিশুদের যত্নে সচেতনতা জরুরি Logo ভূমিকম্প ঘিরে ১ লাখ ৪৫ হাজার স্বেচ্ছাসেবকের খসড়া তালিকা প্রস্তুত: ত্রাণমন্ত্রী Logo ট্রাম্পের ভাষণের পর ইরান ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা বৃদ্ধি করল Logo ইরান যুদ্ধ দুই-তিন সপ্তাহেই শেষ হবে: ট্রাম্পের জাতির উদ্দেশে ভাষণ Logo মানবতাবিরোধী মামলায় ইনুর পুনঃতদন্তের আবেদন খারিজ Logo ইসলামিক প্রজাতন্ত্র দিবসে তেহরানে উড়ল ইরানের সর্ববৃহৎ পতাকা Logo ইসলামে জন্মনিয়ন্ত্রণ ও সন্তানের পরিকল্পনা: কী গ্রহণযোগ্য, কী হারাম Logo এপ্রিলে তেলের কোনো সংকট হবে না: নিশ্চিত জ্বালানি বিভাগ

ভোট কারচুপির ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়াবে: সালাম

  • কাল প্রকাশ ডেস্ক
  • প্রকাশিত: ০৬:৫৮:১২ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ১০২ বার দেখা হয়েছে

ভোট কারচুপি বা নির্বাচন নিয়ে যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশের জনগণ প্রতিরোধ গড়ে তুলবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা–১৭ আসনের বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।

শনিবার ৭ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ১৪ নাম্বারে ঢাকা ১৭ আসনে তারেক রহমানের পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দলের উদ্যোগে নির্বাচনী প্রচারনাকালে এক পথ সভায় তিনি এসব কথা বলেন।

সালাম বলেন ,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যেভাবে জনগণের পাশে দাঁড়িয়েছিলেন, আজও তেমন নেতৃত্ব প্রয়োজন । দেশের জন্য সেরকম একজন নেতৃত্ব দিতে পারে একমাত্র বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, দেশ বর্তমানে ঠিকভাবে চলছে না। এই দেশকে পরিচালনা করার জন্য জনগণ ইতিমধ্যেই আগামী দিনের নেতা হিসেবে তারেক রহমানকে ঠিক করে নিয়েছে। তারেক রহমান তাঁর বাবা ও মায়ের মতোই দেশকে নেতৃত্ব দিয়ে সামনের দিকে এগিয়ে নেবেন।

আবদুস সালাম বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশ থেকে চাঁদাবাজি, সন্ত্রাস, রাহাজানি ও দুর্নীতি বন্ধ হবে এবং গণমানুষ তাদের অধিকার ফিরে পাবে। একই সঙ্গে এই অঞ্চলের রাস্তাঘাট, বিদ্যুৎ ও পানির সমস্যা সমাধান হবে ।

তিনি আরও বলেন, তারেক রহমান নির্বাচিত হলে তিনি আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন—এমনটাই জনগণের প্রত্যাশা। প্রধানমন্ত্রী হলে এই অঞ্চলের মানুষের অভাব ও অভিযোগ সবার আগে তিনি দূর করবেন বলে এখানকার মানুষ বিশ্বাস করে।
এই এলাকার মানুষ কোনো এমপিকে নয়, প্রধানমন্ত্রীকে নির্বাচিত করতে চায়।

যারা ভোট কারচুপি বা ষড়যন্ত্রের কথা ভাবছেন, তাদের উদ্দেশে তিনি বলেন, অতীতের মতোই যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশের জনগণ রুখে দাঁড়াবে।

নির্বাচনী প্রচারণায় বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা নাজিমউদ্দিন আলম বলেন, ঢাকা ১৭ আসন থেকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করছেন। এই এলাকার মানুষ অত্যন্ত ভাগ্যবান যে তারেক রহমান এই আসনে নির্বাচন করছেন যিনি আগামীতে প্রধানমন্ত্রী হবেন।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার এই দেশের জন্য অনেক অবদান। বেগম খালেদা জিয়া সংসদীয় পদ্ধতি চালু করেছিলেন স্বৈরাচারের হাত থেকে দেশকে মুক্ত করেছেন। তাদেরই সন্তান তারেক রহমান।

তিনি আরো বলেন, তারেক রহমান এর নেতৃত্বে আগামীতে একটি মানবিক রাষ্ট্র গঠন করা হবে যেখানে জনগণের অধিকার থাকবে। আইন বিচার বিভাগের স্বাধীনতা থাকবে। সব দেশের সাথে সুসম্পর্ক থাকবে কিন্তু রাষ্ট্রের স্বার্থে কারো সাথে আপোষ করা হবে না।

তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান আমাদের নেতা তারেক রহমান জনগণের কাছে কমেন্টমেন্ট করেছেন। ইনশাল্লাহ আগামী 12 ই ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে সেই কমিটমেন্টের অনুযায়ী কাজ করা হবে।

জাতীয়তাবাদী প্রচার দলের সভাপতি মাহফুজ কবির মুক্তা বলেছেন, স্বৈরাচার আওয়ামী লীগের বিরুদ্ধে যে আন্দোলন গড়ে উঠেছিল তার অন্যতম কারিগর ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি ঢাকা ১৭ আসন থেকে নির্বাচন করছেন। নতুন বাংলাদেশকে গড়তে হলে ধানের শীষ কে দরকার। নতুন বাংলাদেশ গড়তে হলে ধানের শীষে কে বিজয় করতে হবে।

তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সবাই ভোটকেন্দ্রে যাবেন। এবং ধানের শীষে ভোট দিবেন। আমাদের নেতা তারেক রহমান দেশ ও জনগণের নিয়ে পরিকল্পনা করেছেন। বিএনপি ক্ষমতায় আসলে এসব পরিকল্পনা তিনি বাস্তবায়ন করবেন। ইনশাআল্লাহ আগামী ১২ ই ফেব্রুয়ারির নির্বাচনের পরে ১৩ তারিখে আমাদের নেতা তারেক রহমান প্রধান মন্ত্রী হবেন।

মাহফুজ কবির মুক্তার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকবর হোসেনের পরিচালনায় আরও বক্তব্য রাখেন প্রচার দলের সহ সভাপতি আজিজুস সামাদ, যুগ্ন সাধারণ সম্পাদক সালমা আক্তার স্বপ্না, দপ্তর সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক, কবির হাসান মৃধা, সহ আন্তর্জাতিক সম্পাদক রুবেল হৃদয়, সহ অর্থ সম্পাদক কামাল উদ্দিন আহমদ, কেন্দ্রীয় নেতা রহমত উল্লাহ, আজমেনী জাফর ইকবাল, কামাল উদ্দিন ।

আরো উপস্হিত ছিলেন তারিকুজ্জামান সোহাগ, সেলিম খান, শামীম রেখা, আব্দুল বারেক, শেখ আসাদুল হক, মানিক মিয়া সহ প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় দুই সাংবাদিককে হেনস্থা ও হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার ছবি প্রকাশে সিআরএ’র নিন্দা

ভোট কারচুপির ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়াবে: সালাম

প্রকাশিত: ০৬:৫৮:১২ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬