বাংলাদেশ ০৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo কুমিল্লায় দুই সাংবাদিককে হেনস্থা ও হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার ছবি প্রকাশে সিআরএ’র নিন্দা Logo শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন: “খেলি শুধুই ভালোবাসার জন্য, প্রমাণের জন্য নয়” Logo আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস: শিশুদের যত্নে সচেতনতা জরুরি Logo ভূমিকম্প ঘিরে ১ লাখ ৪৫ হাজার স্বেচ্ছাসেবকের খসড়া তালিকা প্রস্তুত: ত্রাণমন্ত্রী Logo ট্রাম্পের ভাষণের পর ইরান ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা বৃদ্ধি করল Logo ইরান যুদ্ধ দুই-তিন সপ্তাহেই শেষ হবে: ট্রাম্পের জাতির উদ্দেশে ভাষণ Logo মানবতাবিরোধী মামলায় ইনুর পুনঃতদন্তের আবেদন খারিজ Logo ইসলামিক প্রজাতন্ত্র দিবসে তেহরানে উড়ল ইরানের সর্ববৃহৎ পতাকা Logo ইসলামে জন্মনিয়ন্ত্রণ ও সন্তানের পরিকল্পনা: কী গ্রহণযোগ্য, কী হারাম Logo এপ্রিলে তেলের কোনো সংকট হবে না: নিশ্চিত জ্বালানি বিভাগ

দেবিদ্বারে প্রজেক্টরের মাধ্যমে ‘হ্যাঁ’ ভোট ও শাপলা কলি’র ডিজিটাল নির্বাচনী প্রচারণা

প্রথাগত প্রচারণার বাইরে এবার প্রযুক্তির ছোঁয়ায় ভিন্নমাত্রা পেল কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের নির্বাচনী প্রচারণা। শুক্রবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ গুনাইঘর ইউনিয়নের দক্ষিণ পোনরা শেখ বাড়িতে প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় গণভোটের প্রচারণা ও জাতীয় নাগরিক পার্টি – এনসিপি মনোনীত প্রার্থী হাসনাত আবদুল্লাহর পক্ষে অনুষ্ঠিত হয় নির্বাচনী উঠান বৈঠক।

ওই বৈঠকে প্রধান আকর্ষণ ছিল ডিজিটাল এই প্রেজেন্টেশন। প্রজেক্টরের পর্দায় হাসনাত আব্দুল্লার উন্নয়ন পরিকল্পনা এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোটের গুরুত্ব তুলে ধরা হয়। এতে দক্ষিণ পোনরা গ্রামের নারী-পুরুষেরা অংশ নেয়।

ইউনিয়ন ছাত্রশক্তি প্রতিনিধি মোঃ মাসুদ রানার সার্বিক ব্যবস্থাপনা ও সঞ্চালনা এই ব্যতিক্রমী আয়োজনে উপস্থিত হয়ে গণভোট ‘হ্যাঁ’ ও শাপলা কলিতে ভোট চেয়ে বক্তব্য রাখেন- জাতীয় নারী শক্তি দেবিদ্বার উপজেলার সদস্য আঁখি মীর।

এসময় ইউনিয়ন যুব শক্তির ইমন গাজী, ইব্রাহীম খলিল, ছাত্র শক্তির আলী গাজী, বিজয় সম্রাট সাগর, আশরাফুল ইসলাম আজাদ, আব্দুল বাছির, সাব্বির গাজী, আজহারুল শেখ, মামুন শেখ সহ এলাকার তরুণ ও বয়োজ্যেষ্ঠ ভোটাররা উপস্থিত ছিলেন।

বক্তারা আসন্ন নির্বাচনে শাপলা কলি প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় দুই সাংবাদিককে হেনস্থা ও হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার ছবি প্রকাশে সিআরএ’র নিন্দা

দেবিদ্বারে প্রজেক্টরের মাধ্যমে ‘হ্যাঁ’ ভোট ও শাপলা কলি’র ডিজিটাল নির্বাচনী প্রচারণা

প্রকাশিত: ১২:৩৭:১৯ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬