বাংলাদেশ ১২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo মুক্তিযুদ্ধে বাংলার নদ-নদী ও প্রকৃতি ছিল অকুতোভয় সহযোদ্ধা Logo জবি ছাত্রদলের ১০ দিনের আল্টিমেটাম: দখলকৃত হল পুনরুদ্ধারে কঠোর বার্তা Logo হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথিতে লক্ষিখালীতে বারুণীস্নান ও মতুয়া মেলা Logo রক্তাক্ত বীর মুক্তিযোদ্ধা, পারিবারিক বিরোধে হামলার অভিযোগ Logo বাগমারায় অবৈধভাবে ৬৫০ লিটার জ্বালানি মজুত, ৫০ হাজার টাকা জরিমানা Logo কুবির প্রত্নতত্ত্ব বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা Logo মুনাফা কমে নোকিয়া ১৪ হাজার কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে Logo রিজিকের বরকত বৃদ্ধির জন্য করণীয়: ইস্তিগফার, দরুদ, সদকা ও তাকওয়া Logo বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব: সব শিক্ষাপ্রতিষ্ঠানে তিন দিন অনলাইনে, তিন দিন সশরীরে ক্লাস Logo অবৈধ সমুদ্রপথে ইউরোপ যাত্রা: বাংলাদেশিরা মানবপাচার ও নির্যাতনের শিকার

যমুনা সেতু দিয়ে পার হলো সাড়ে ৫১ হাজার যানবাহন

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: ০৫:২০:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ১৫০ বার দেখা হয়েছে

ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের চাপ অব্যাহত থাকায় যমুনা সেতুতে যানবাহন পারাপার আরও বেড়েছে। বুধবার (১৮ মার্চ) সেতু দিয়ে ৫১ হাজার ৫৮৪টি যানবাহন চলাচল করেছে, যা স্বাভাবিক সময়ের তুলনায় কয়েকগুণ বেশি।

যমুনা সেতু সাইট অফিস সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সেতু দিয়ে মোট ৫১ হাজার ৫৮৪টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে পূর্বমুখী ছিল ৩২ হাজার ৮৪০টি এবং পশ্চিমমুখী ছিল ১৮ হাজার ৭৪৪টি।

স্বাভাবিক সময়ে যমুনা সেতু দিয়ে দৈনিক প্রায় ১৮ হাজার যানবাহন চলাচল করে। সে হিসাবে বুধবার প্রায় ৩৩ হাজার ৫৮৪টি যানবাহন বেশি পারাপার হয়েছে, যা ঈদযাত্রার বাড়তি চাপকে স্পষ্টভাবে তুলে ধরছে।

যানবাহন বাড়ার সঙ্গে সঙ্গে টোল আদায়ও বেড়েছে। বুধবার পূর্বমুখী যানবাহন থেকে আদায় হয়েছে ১ কোটি ৯৭ লাখ ১০ হাজার ৬৫০ টাকা এবং পশ্চিমমুখী থেকে ১ কোটি ৫৪ লাখ ৭১ হাজার ৯৫০ টাকা। সব মিলিয়ে একদিনে টোল আদায় হয়েছে ৩ কোটি ৫১ লাখ ৮২ হাজার ৬০০ টাকা।

এর আগে মঙ্গলবার (১৭ মার্চ) যমুনা সেতু দিয়ে ৪৬ হাজার ৯৪৩টি যানবাহন পারাপার হয়েছিল, যা স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় ২৯ হাজার বেশি ছিল। দিন যত গড়াচ্ছে, ততই বাড়ছে যানবাহনের চাপ।

ঈদের ছুটি শুরু হওয়ায় রাজধানী ছাড়তে শুরু করেছেন কর্মজীবী মানুষ। ফলে উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার মানুষের যাতায়াতের প্রধান এই সেতুতে চাপ আরও বাড়ছে।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ঈদকে সামনে রেখে যানবাহনের চাপ বাড়লেও সেতুর দুই প্রান্তে স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

মুক্তিযুদ্ধে বাংলার নদ-নদী ও প্রকৃতি ছিল অকুতোভয় সহযোদ্ধা

যমুনা সেতু দিয়ে পার হলো সাড়ে ৫১ হাজার যানবাহন

প্রকাশিত: ০৫:২০:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬