বাংলাদেশ ০১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo মুক্তিযুদ্ধে বাংলার নদ-নদী ও প্রকৃতি ছিল অকুতোভয় সহযোদ্ধা Logo জবি ছাত্রদলের ১০ দিনের আল্টিমেটাম: দখলকৃত হল পুনরুদ্ধারে কঠোর বার্তা Logo হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথিতে লক্ষিখালীতে বারুণীস্নান ও মতুয়া মেলা Logo রক্তাক্ত বীর মুক্তিযোদ্ধা, পারিবারিক বিরোধে হামলার অভিযোগ Logo বাগমারায় অবৈধভাবে ৬৫০ লিটার জ্বালানি মজুত, ৫০ হাজার টাকা জরিমানা Logo কুবির প্রত্নতত্ত্ব বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা Logo মুনাফা কমে নোকিয়া ১৪ হাজার কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে Logo রিজিকের বরকত বৃদ্ধির জন্য করণীয়: ইস্তিগফার, দরুদ, সদকা ও তাকওয়া Logo বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব: সব শিক্ষাপ্রতিষ্ঠানে তিন দিন অনলাইনে, তিন দিন সশরীরে ক্লাস Logo অবৈধ সমুদ্রপথে ইউরোপ যাত্রা: বাংলাদেশিরা মানবপাচার ও নির্যাতনের শিকার

উইকিপিডিয়ায় যুক্ত হলো শহীদ শরিফ ওসমান বিন হাদির জীবনী

মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ায় যুক্ত হয়েছে আলোচিত রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মী শহীদ শরিফ ওসমান বিন হাদির জীবনী। সম্প্রতি প্ল্যাটফর্মটিতে তাঁর জীবন, রাজনৈতিক কর্মকাণ্ড এবং মৃত্যুর ঘটনাপ্রবাহ নিয়ে একটি বিস্তারিত নিবন্ধ প্রকাশ করা হয়েছে।

উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী, শরিফ ওসমান বিন হাদি ১৯৯৩ সালের ৩০ জুন ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেন। শিক্ষকতা ও লেখালেখির পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন তিনি।

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর গঠিত রাজনৈতিক-সাংস্কৃতিক সংগঠন ‘ইনকিলাব মঞ্চ’-এর মুখপাত্র হিসেবে তিনি বিশেষ পরিচিতি পান। ভারতীয় আধিপত্যবাদবিরোধী অবস্থান, জুলাই বিপ্লবের শহীদদের অধিকার রক্ষা এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তিনি সরব ছিলেন। পাশাপাশি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন।

উইকিপিডিয়ার নিবন্ধে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে ঢাকার বিজয়নগরের বক্স কালভার্ট সংলগ্ন এলাকায় একদল দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে ১৮ ডিসেম্বর রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩২ বছর বয়সে তাঁর মৃত্যু হয়।

ব্যক্তিগত জীবনে তিনি রাবেয়া ইসলাম সম্পার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন। তাঁদের একটি পুত্রসন্তান রয়েছে। মৃত্যুর পর তাঁকে ঢাকার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধ প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

জনপ্রিয় সংবাদ

মুক্তিযুদ্ধে বাংলার নদ-নদী ও প্রকৃতি ছিল অকুতোভয় সহযোদ্ধা

উইকিপিডিয়ায় যুক্ত হলো শহীদ শরিফ ওসমান বিন হাদির জীবনী

প্রকাশিত: ১১:০২:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬