পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা সোয়া ১১টার কিছু আগে অধিবেশনে বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এবারের সংসদ হবে সব যুক্তিতর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্র।
অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রী ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে আত্মদানকারী সব শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
সংসদের প্রথম অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবনে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা অধিবেশনে অংশ নিতে উপস্থিত হন।
উল্লেখ্য, নতুন সংসদের কার্যক্রম শুরুর মধ্য দিয়ে আইন প্রণয়ন, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা এবং সরকারের বিভিন্ন নীতি ও পরিকল্পনা উপস্থাপনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
কাল প্রকাশ ডেস্ক 













