দেশের বাজারে আজ (রোববার, ৫ এপ্রিল) স্বর্ণ ও রুপার দাম সর্বশেষ সমন্বয় অনুযায়ী নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বুধবার (১ এপ্রিল) ভরিতে স্বর্ণের দাম বাড়িয়ে নতুন মূল্য কার্যকর করেছিল।
বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দামঃ
২২ ক্যারেট – ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা
২১ ক্যারেট – ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা
১৮ ক্যারেট – ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা
সনাতন পদ্ধতি – ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা
অন্যদিকে, রুপার বাজার মূল্যঃ
২২ ক্যারেট – ৫ হাজার ৭১৫ টাকা
২১ ক্যারেট – ৫ হাজার ৪২৪ টাকা
১৮ ক্যারেট – ৪ হাজার ৬৬৬ টাকা
সনাতন পদ্ধতি – ৩ হাজার ৪৯৯ টাকা
চলতি বছর পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ৫১ বার সমন্বয় করা হয়েছে; যার মধ্যে ৩০ দফা দাম বৃদ্ধি ও ২১ দফা কমানো হয়েছে। রুপার ক্ষেত্রে ৩০ দফা সমন্বয় হয়েছে; ১৭ বার দাম বেড়েছে ও ১৩ বার কমানো হয়েছে।
নতুন দাম কার্যকর হওয়ার পর দেশের বাজারে স্বর্ণ ও রুপার বেচাকেনা এই মূল্য অনুযায়ী হচ্ছে।
kalprakash.com/SS
বাণিজ্য ডেস্ক 

























