বাংলাদেশ ১২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

কান চলচ্চিত্র উৎসবে সেরা ছবির পুরস্কার জিতল ‘ফিয়র্ড’

ছবি : রয়টার্স

৭৯তম কান চলচ্চিত্র উৎসবে সর্বোচ্চ সম্মান ‘পালম ডি’অর’ জিতে নিয়েছে রোমানিয়ান পরিচালক ক্রিস্টিয়ান মুঙ্গিউয়ের চলচ্চিত্র ‘ফিয়র্ড’।

শনিবার (২৩ মে) ফ্রান্সের কান শহরের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে এই পুরস্কার ঘোষণা করা হয়। অভিবাসী পরিবারের জীবনসংগ্রাম ও সাংস্কৃতিক টানাপোড়েনকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমাটি এবার বিচারকদের মন জয় করে নেয়।

‘ফিয়র্ড’ সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সেবাস্টিয়ান স্ট্যান ও রেনেট রেইনসভে। এটি ক্রিস্টিয়ান মুঙ্গিউয়ের ক্যারিয়ারের দ্বিতীয় পালম ডি’অর অর্জন। এর আগে ২০০৭ সালে তার ‘ফোর মান্থস, থ্রি উইকস, অ্যান্ড টু ডেজ’ সিনেমার জন্য তিনি প্রথমবার এই শীর্ষ পুরস্কার পান।

পুরস্কার গ্রহণের পর আবেগঘন বক্তব্যে মুঙ্গিউ বলেন, বর্তমান সমাজ বিভক্ত ও চরমপন্থার দিকে ঝুঁকে পড়ছে। তার মতে, ‘ফিয়র্ড’ সিনেমাটি মৌলবাদের বিরুদ্ধে একটি বার্তা এবং এমন কিছু বিষয় নিয়ে কথা বলার সাহস দেখিয়েছে, যা অনেকেই প্রকাশ্যে বলতে চান না।

এবারের আসরে মোট ২২টি চলচ্চিত্র ‘পালম ডি’অর’-এর জন্য প্রতিদ্বন্দ্বিতা করে, যার মধ্যে যুক্তরাষ্ট্রের ‘দ্য ম্যান আই লাভ’ এবং ‘পেপার টাইগার’ উল্লেখযোগ্য ছিল।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

কান চলচ্চিত্র উৎসবে সেরা ছবির পুরস্কার জিতল ‘ফিয়র্ড’

প্রকাশিত: ০৫:৫৮:১১ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬