বাংলাদেশ ১২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

লাল গালিচায় ঐশ্বর্যের আবারও ধামাকা এন্ট্রি, ভাইরাল ‘সোয়ান লুক’

সংগৃহীত ছবি

বলিউডের ‘কান কুইন’ খ্যাত ঐশ্বর্য রাই বচ্চন আবারও মাতালেন কান চলচ্চিত্র উৎসব-২০২৬-এর লাল গালিচা। দীর্ঘ অনুপস্থিতির গুঞ্জন উড়িয়ে একের পর এক রাজকীয় লুকে হাজির হয়ে তিনি নেটদুনিয়ায় ঝড় তুলেছেন।

সবচেয়ে বেশি আলোচনায় এসেছে তার আলোচিত ‘সোয়ান লুক’। সামাজিক মাধ্যমে এই লুক নিয়ে চলছে ব্যাপক প্রশংসা, অনেকেই একে এবারের কানের সবচেয়ে স্মরণীয় উপস্থিতিগুলোর একটি বলে অভিহিত করছেন।

ফ্রান্সের কান শহরে আয়োজিত উৎসবে ঐশ্বর্য ল’রিয়াল প্যারিসের গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে অংশ নেন। তার সাদা পোশাকটি ছিল সূক্ষ্ম কারুকাজে ভরপুর—ব্লেজারের ল্যাপেলে রুপালি অলঙ্করণ, ট্রাউজারে লেস ডিজাইন এবং কাঁধজুড়ে বিশাল সাদা পালকের বোয়া পুরো লুকটিকে দিয়েছে রাজহাঁসের মতো রাজকীয় রূপ। চীনা ডিজাইনার চেনি চ্যানের তৈরি এই পোশাকটি নাকি ঐশ্বর্যের ‘দেবদাস’ ও ‘তাল’ সিনেমার সাদা লুকের অনুপ্রেরণায় তৈরি।

ফ্যাশন সমালোচকরা তার এই উপস্থিতিকে ‘রাজকীয়’, ‘স্বর্গীয়’ এবং ‘কালজয়ী’ বলে বর্ণনা করেছেন। মেকআপে ছিল ন্যাচারাল টোন, বোল্ড লিপস্টিক এবং খোলা এলোমেলো চুল—যা তার সামগ্রিক লুকে যোগ করেছে রহস্যময় আকর্ষণ।

এর আগে নীলকান্তমণি রঙের ‘লুমিনারা’ গাউনে আরেকটি লুকেও নজর কাড়েন তিনি। প্রায় ১৫০০ ঘণ্টায় তৈরি এই গাউনে ক্রিস্টাল ভেইন এমব্রয়ডারি ও ডানার মতো কাঠামো ব্যবহার করা হয়েছে।

এবারের কান উৎসবে আরও আলোচনায় আসে ঐশ্বর্যের মেয়ে আরাধ্যা বচ্চনের উপস্থিতি। মায়ের সঙ্গে প্রথমবার লাল গালিচায় হাঁটেন তিনি, যা সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়।

এছাড়া অভিনেত্রী আলিয়া ভাটের উপস্থিতি নিয়েও ফ্যাশন দুনিয়ায় শুরু হয় তুলনা ও আলোচনা। তবে অনেকের মতে, রাজকীয় উপস্থিতি ও অভিজ্ঞতায় ঐশ্বর্যই ছিলেন এবারের কানের সবচেয়ে আলোচিত তারকা।

সব মিলিয়ে, লাল গালিচায় আবারও নিজের রাজকীয় উপস্থিতি ও আত্মবিশ্বাস দিয়ে প্রমাণ করলেন—ঐশ্বর্য রাই বচ্চন এখনো বিশ্ব ফ্যাশন ও গ্ল্যামারের এক অনন্য নাম।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

লাল গালিচায় ঐশ্বর্যের আবারও ধামাকা এন্ট্রি, ভাইরাল ‘সোয়ান লুক’

প্রকাশিত: ০৫:৫৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬