বাংলাদেশ ১২:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

৭ বছর পর পর্দায় ফিরেই বক্স অফিস দখলে নিল ‘স্টার ওয়ার্স’

সংগৃহীত ছবি

দীর্ঘ সাত বছরের বিরতির পর বড় পর্দায় ফিরল জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘স্টার ওয়ার্স’। ডিজনির নতুন সিনেমা ‘দ্য ম্যান্ডালোরিয়ান অ্যান্ড গ্রোগু’ মুক্তির পরই বক্স অফিসে শীর্ষস্থান দখল করে নিয়েছে।

উত্তর আমেরিকার ৪,৩০০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ছবিটি প্রথম দিনেই আয় করেছে ৩৩ মিলিয়ন ডলার। ধারণা করা হচ্ছে, ছুটির শেষে সিনেমাটির মোট আয় ৮০ থেকে ১০০ মিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।

জন ফ্যাভ্রো পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন পেদ্রো পাস্কাল, জেরেমি অ্যালেন হোয়াইট ও সিগোর্নি উইভার। দীর্ঘ অপেক্ষার পর ফ্র্যাঞ্চাইজির এই প্রত্যাবর্তন দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

একই সময়ে বক্স অফিসে আরও দুটি নতুন ছবি মুক্তি পেয়েছে। প্যারামাউন্টের আর-রেটেড হরর ছবি ‘প্যাসেঞ্জার’ প্রথম দিনেই ৩.৫ মিলিয়ন ডলার আয় করেছে এবং ছুটির শেষে এটি প্রায় ৯ থেকে ১০ মিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে নিওনের পরাবাস্তব কমেডি ‘আই লাভ বুস্টার্স’ প্রথম দিনে ১.৫ মিলিয়ন ডলার আয় করেছে, যার মোট আয় ৫ মিলিয়ন ডলার ছুঁতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

kalprakash.com/SS

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

৭ বছর পর পর্দায় ফিরেই বক্স অফিস দখলে নিল ‘স্টার ওয়ার্স’

প্রকাশিত: ০৫:৪৯:১১ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬