বাংলাদেশ ০১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

তেজগাঁও কলেজের উপাধ্যক্ষ পদে আলোচনায় ৫ শিক্ষক

তেজগাঁও কলেজের উপাধ্যক্ষ পদ নিয়ে চলছে জোর আলোচনা। রাজধানীর স্বনামধন্য এ শিক্ষাপ্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ পদে কয়েকজন জ্যেষ্ঠ শিক্ষকের নাম ইতোমধ্যে আলোচনায় এসেছে।

আলোচনায় থাকা শিক্ষকদের মধ্যে রয়েছেন— গভর্নিং বডির সাবেক শিক্ষক প্রতিনিধি ও ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষক নূরনবী আল মাহমুদ, গভর্নিং বডির নির্বাচিত শিক্ষক প্রতিনিধি ও ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষক আবু জাফর মোঃ কামাল উদ্দিন, শিক্ষক প্রতিনিধি ও ইতিহাস বিভাগের শিক্ষক মোহাম্মদ রফিকুল আলম, শিক্ষক প্রতিনিধি ও রসায়ন বিভাগের শিক্ষক সিলভিয়া খায়ের এবং ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষক সাবির আমিন রেজা।

বিশেষ সূত্রে জানা গেছে, ভারপ্রাপ্ত অধ্যক্ষের পছন্দের তালিকায় এগিয়ে রয়েছেন গভর্নিং বডির সাবেক শিক্ষক প্রতিনিধি নূরনবী আল মাহমুদ।

জানা গেছে, আজ রোববার সকাল ১১টায় গভর্নিং বডির ডাকা বিশেষ আলোচনা সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

এব্যাপারে তেজগাঁও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীমা ইয়াসমিনকে মুঠোফোনে কল দিয়ে পাওয়া যায় নি।

এদিকে কলেজের শিক্ষার্থীদের একাংশের দাবি, রাজনৈতিক বা ব্যক্তিগত বিবেচনার বাইরে গিয়ে যোগ্য, দক্ষ ও শিক্ষার্থীবান্ধব শিক্ষককেই উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হোক।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

তেজগাঁও কলেজের উপাধ্যক্ষ পদে আলোচনায় ৫ শিক্ষক

প্রকাশিত: ১১:৩৯:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬