বাংলাদেশ ০১:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

ঈদযাত্রায় আগামীকাল থেকে চলবে ৫ জোড়া স্পেশাল ট্রেন

রেলমন্ত্রী শেখ রবিউল আলম

আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আগামীকাল সোমবার (২৫ মে) থেকে পাঁচ জোড়া স্পেশাল ট্রেন চালু করা হবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম

রোববার (২৪ মে) রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

রেলমন্ত্রী বলেন, ঈদে ট্রেনে যাতায়াতের চাহিদা সবসময়ই অনেক বেশি থাকে। রেলপথকে যাত্রীরা আলাদা গুরুত্ব দেন। তবে ট্রেনের সংখ্যা সীমিত হওয়ায় কিছু সীমাবদ্ধতা তৈরি হয়। এরপরও অতিরিক্ত ২৫ শতাংশ যাত্রী পরিবহনের ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণের জন্য স্টেশন পরিদর্শনে এসেছেন এবং পরিবেশ ও পরিচ্ছন্নতা সন্তোষজনক মনে হয়েছে।

রেলমন্ত্রী জানান, ইতোমধ্যে তিনটি ট্রেনের শিডিউলে বিপর্যয় ঘটেছে। যেসব এলাকায় ঝুঁকি রয়েছে, সেখানে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

এছাড়া দেশের অনেক রেলস্টেশন এখনও পুরোপুরি নিরাপদ নয় উল্লেখ করে তিনি বলেন, এসব সমস্যা সমাধানে কাজ চলছে। ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে আগামীকাল থেকেই পাঁচ জোড়া স্পেশাল ট্রেন চলাচল শুরু করবে।

kalprakash.com/SS
জনপ্রিয় সংবাদ

ঈদযাত্রায় আগামীকাল থেকে চলবে ৫ জোড়া স্পেশাল ট্রেন

প্রকাশিত: ১১:০৬:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬