বাংলাদেশ ০১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

সচিবের স্বাক্ষর ছাড়াই ফাইল পাসের অভিযোগ তুললেন প্রতিমন্ত্রী শাহে আলম

স্থানীয় সরকার বিভাগে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে ৭ সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার।

শনিবার (২৩ মে) সচিবালয়ে এক ব্রিফিংয়ে বিষয়টি জানান প্রতিমন্ত্রী শাহে আলম।

তিনি বলেন, আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ দল) এবং অন্তর্বর্তী সরকারের সময় স্থানীয় সরকার বিভাগ ও এর আওতাধীন দপ্তরগুলোর কার্যক্রমে সংঘটিত অনিয়ম খতিয়ে দেখতে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালককে। আগামী ৬০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

প্রতিমন্ত্রী আরও অভিযোগ করেন, সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া সচিবের স্বাক্ষর ছাড়াই একটি প্রকল্পের ফাইল অনুমোদন করেছিলেন।

ব্রিফিংয়ে তিনি পিরোজপুরের উন্নয়ন প্রকল্প নিয়েও অনিয়মের অভিযোগ তোলেন। তাঁর দাবি, একটি প্রকল্পে টেন্ডার হওয়ার পর কোনো কাজ না করেই প্রায় ৬ হাজার কোটি টাকা উত্তোলন করা হয়েছে, ফলে গত দুই বছর ধরে সেখানে উন্নয়ন কার্যক্রম স্থবির রয়েছে।

তিনি জানান, দ্রুত পিরোজপুর পরিদর্শন করে বন্ধ প্রকল্পগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে দেশের বিভিন্ন জেলায় রাস্তা ও সেতু নির্মাণ প্রকল্পেও অনিয়মের অভিযোগ খতিয়ে দেখা হবে বলে তিনি উল্লেখ করেন।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

সচিবের স্বাক্ষর ছাড়াই ফাইল পাসের অভিযোগ তুললেন প্রতিমন্ত্রী শাহে আলম

প্রকাশিত: ০৫:৩২:২৬ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬