বাংলাদেশ ০১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

অরাজকতা সৃষ্টিকারীরা তলে তলে ৫ আগস্টে বিতাড়িতদের সঙ্গে লিয়াজোঁ করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এখন যারা অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে, তারা ৫ আগস্টের বিতাড়িতদের সঙ্গে তলে তলে লিয়াজোঁ করছে।
শনিবার (২৩ মে) ময়মনসিংহের ত্রিশালে খাল খনন উদ্বোধন শেষে এক সুধি সমাবেশে তিনি এ অভিযোগ করেন।
এর আগে ত্রিশালে ধরার খাল পুনঃখনন কাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আগামী জুলাই মাস থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও ব্যাগ দেওয়া হবে। প্রধানমন্ত্রী বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে। আইনের দৃষ্টিতে কেউ অপরাধ করলে তাকে শাস্তি পেতে হবে।
যারা রাস্তাঘাট বন্ধ করে আগুন দিচ্ছে, তারা আইনের শাসনকে বাধাগ্রস্ত করতে চাইছে। যারা সঠিক বিচারকে এবং মানুষের কল্যাণমূলক কাজকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে তাদের ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী । তিনি বলেন, যেকোনো ষড়যন্ত্র জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে।
এ সময় রামিসাকে হত্যার বিষয়টি অত্যন্ত হৃদয় বিদারক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায় বিএনপি। বিচার কার্যক্রমের বিষয়ে তিনি বলেন, ‘নিয়ম মেনেই অন্যায়কারীর শাস্তি নিশ্চিত করা হবে। তবে কিছু সংখ্যক মানুষ রাস্তাঘাট বন্ধসহ নানা কার্যক্রমের মাধ্যমে আইন বাস্তবায়নকে বাধাগ্রস্ত করছে।’
kalprakash.com/SS
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

অরাজকতা সৃষ্টিকারীরা তলে তলে ৫ আগস্টে বিতাড়িতদের সঙ্গে লিয়াজোঁ করছে: প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৫:২৫:২৬ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬