বাংলাদেশ ০২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

ঈদযাত্রায় পশ্চিমাঞ্চল রেলওয়ের ৯ আন্তঃনগর ট্রেনে বাড়তি কোচ, চলবে স্পেশাল ট্রেন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যাত্রী চাপ সামলাতে পশ্চিমাঞ্চল রেলওয়েতে যুক্ত করা হচ্ছে একটি স্পেশাল ট্রেন এবং ৯টি আন্তঃনগর ট্রেনে অতিরিক্ত কোচ।

রেলওয়ে সূত্রে জানা গেছে, স্পেশাল ট্রেনটি জয়দেবপুর থেকে পার্বতীপুর রুটে চলাচল করবে। একই সঙ্গে ঈদকেন্দ্রিক যাত্রী পরিবহন নির্বিঘ্ন করতে ২৩ মে থেকে ৭ জুন পর্যন্ত বিভিন্ন মেয়াদে এসব ব্যবস্থা কার্যকর থাকবে।

এই সময়ের মধ্যে রাজশাহী রুটের বনলতা এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস ও ধূমকেতু এক্সপ্রেসসহ মোট ৯টি আন্তঃনগর ট্রেনে বাড়তি কোচ যুক্ত করা হবে। নীলফামারী/রকেট ও সিরাজগঞ্জ এক্সপ্রেসেও অতিরিক্ত বগি সংযোজন থাকবে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের আগে ও পরে মিলিয়ে ট্রেনগুলোতে শোভন ও এসি উভয় ধরনের কোচ যুক্ত করা হবে। ঈদের আগে একটি এবং ঈদের পরে দুটি করে অতিরিক্ত বগি সংযোজনের পরিকল্পনা রয়েছে।

উত্তরাঞ্চলের যাত্রীদের জন্য দ্রুতযান এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস ও একতা এক্সপ্রেসেও বাড়তি কোচ থাকবে। তবে আগামী ২৭ মে ৭৯৩ নম্বর ট্রেন (পঞ্চগড় এক্সপ্রেস) চলাচল করবে না বলে জানানো হয়েছে।

ঈদযাত্রা সামনে রেখে সৈয়দপুর রেলওয়ে কারখানায় পুরোনো কোচ মেরামত ও প্রস্তুতির কাজ চলছে। কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, মোট ১২৭টি কোচ যুক্ত করা হচ্ছে ঈদ ব্যবস্থাপনায়, যার মধ্যে ইতোমধ্যে ১০৩টি হস্তান্তর করা হয়েছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে স্পেশাল ট্রেন চালুর পাশাপাশি বিভিন্ন রুটের আন্তঃনগর ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন করা হচ্ছে, যাতে যাত্রী চাপ কমানো যায়।

kalprakash.com/SS
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

ঈদযাত্রায় পশ্চিমাঞ্চল রেলওয়ের ৯ আন্তঃনগর ট্রেনে বাড়তি কোচ, চলবে স্পেশাল ট্রেন

প্রকাশিত: ০৫:৩৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬