পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়(বেরোবি) প্রশাসন।
বৃহস্পতিবার(২১মে) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোঃ ফেরদৌস রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২ মে, ২০২৬ তারিখ থেকে ০৬ জুন, ২০২৬ তারিখ পর্যন্ত ‘গ্রীষ্মকালীন অবকাশ’ ও ‘ঈদ-উল-আজহা’ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ থাকাকালীন সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করা হলো। উক্ত সময়ে বেরোবির সকল শিক্ষার্থীকে আই.ডি কার্ড সঙ্গে নিয়ে ক্যাম্পাসে প্রবেশের জন্য বলা হলো।
মুজতাহিদ মিনার, বেরোবি প্রতিনিধি 






















