বাংলাদেশ ০২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

ছাত্রদল-জাসাস নেতা হত্যা মামলায় হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিচার শুরু

সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ

২০১৫ সালে বরিশালে ছাত্রদল ও জাসাসের দুই নেতাকে ‘ক্রসফায়ারে’ হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহ, বরিশালের সাবেক পুলিশ সুপার এ কে এম এহসানউল্লাহসহ চারজনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বুধবার (২০ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারিক প্যানেল এ আদেশ দেন। একই সঙ্গে আগামী ১৭ জুন থেকে সাক্ষ্যগ্রহণ শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে। মামলায় মোট ২৮ জন সাক্ষী রয়েছেন।

চার আসামির মধ্যে সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ ও তৎকালীন এসপি এ কে এম এহসানউল্লাহ বর্তমানে পলাতক রয়েছেন। অপরদিকে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন উজিরপুর থানার সাবেক দুই এএসআই মো. মাহাবুল ইসলাম ও মো. জসিম উদ্দিন।

বুধবার তাদের ট্রাইব্যুনালে হাজির করা হলে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ পড়ে শোনান। পরে দুই আসামির কাছে অভিযোগ স্বীকারের বিষয়ে জানতে চাইলে তারা নিজেদের নির্দোষ দাবি করেন।

মামলায় নিহত দুই ব্যক্তি হলেন আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের তৎকালীন যুগ্ম-সাধারণ সম্পাদক টিপু হাওলাদার এবং জাসাসের সাংগঠনিক সম্পাদক কবির মোল্লা।

আনুষ্ঠানিক অভিযোগে বলা হয়েছে, টিপু হাওলাদার ও কবির মোল্লা ছিলেন আবুল হাসানাত আবদুল্লাহর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তাদের হত্যার পরিকল্পনা করা হয়।

অভিযোগ অনুযায়ী, ২০১৫ সালের ২১ ফেব্রুয়ারি দিবাগত রাতে গৌরনদী-গোপালগঞ্জ মহাসড়কের আগৈলঝাড়া বাইপাস সড়কের বড় ব্রিজের পশ্চিম পাশে তাদের গুলি করে হত্যা করা হয়।

kalprakash.com/SS
জনপ্রিয় সংবাদ

ছাত্রদল-জাসাস নেতা হত্যা মামলায় হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিচার শুরু

প্রকাশিত: ০৪:০৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬