বাংলাদেশ ০৪:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

প্রতিশ্রুতি বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করলেন মির্জা ফখরুল

মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব ও সাবেক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করছেন এবং আল্লাহর কাছে তৌফিক কামনা করেন যাতে সেই প্রতিশ্রুতিগুলো পূরণ করতে পারেন।

বুধবার (২০ মে) সকালে ঠাকুরগাঁও চৌরাস্তা বড় মসজিদের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এলাকাবাসীর ভালোবাসা ও সমর্থনের কারণে তিনি বারবার নির্বাচিত হয়েছেন এবং সবসময় জনগণের পাশে থাকার চেষ্টা করেছেন।

উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন ফখরুল

অনুষ্ঠানে তিনি ঠাকুরগাঁও জেলার চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি জানান, সদর উপজেলাকে বিভক্ত করে আরও দুটি নতুন উপজেলা গঠনের বিষয়ে সরকারের অনুমোদন পাওয়া গেছে।

এছাড়া দীর্ঘদিনের প্রত্যাশিত পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনুমোদনও মিলেছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, এলাকায় একটি মেডিক্যাল কলেজ স্থাপনের অনুমোদন পাওয়া গেছে এবং দ্রুত কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ঠাকুরগাঁওয়ে আনার উদ্যোগ চলছে বলেও তিনি জানান।

মসজিদ উদ্বোধন ও কৃতজ্ঞতা

মসজিদ নির্মাণে দেশ-বিদেশে অবস্থানরত অনেকে সহযোগিতা করেছেন উল্লেখ করে তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

প্রতিশ্রুতি বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করলেন মির্জা ফখরুল

প্রকাশিত: ০২:৪৩:১০ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬