বাংলাদেশ ০২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

শাহ আলী মাজারে হামলার ঘটনায় দ্রুত গ্রেপ্তারের দাবি সারোয়ার তুষারের

রাজধানীর মিরপুরের শাহ আলী মাজারে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার

শনিবার (১৬ মে) দুপুরে শাহ আলী মাজার পরিদর্শনে গিয়ে তিনি এ দাবি জানান।

এদিন সারোয়ার তুষারের নেতৃত্বে এনসিপির একটি প্রতিনিধি দল মাজারটি ঘুরে দেখেন। পরে তারা শাহ আলীর কবর জিয়ারত করেন এবং সেখানে অবস্থানরত লোকজনের সঙ্গে কথা বলেন।

পরিদর্শন শেষে সারোয়ার তুষার বলেন, গত দেড় বছরে দেশজুড়ে মাজারে হামলার ঘটনাগুলো তদন্তে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা প্রয়োজন। একই সঙ্গে এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে কিছু ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে শাহ আলী মাজারে অবস্থানরত লোকজনের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। তবে এ ঘটনায় পুলিশ বলছে, মাজারে কোনো হামলা হয়নি; সেখানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছিল।

kalprakash.com/SS
জনপ্রিয় সংবাদ

শাহ আলী মাজারে হামলার ঘটনায় দ্রুত গ্রেপ্তারের দাবি সারোয়ার তুষারের

প্রকাশিত: ০৩:৪৩:৩২ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬