বাংলাদেশ ০৫:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনামঃ
Logo নিজ জেলায় মহানগর পুলিশে আর দায়িত্ব নয়, শতাধিক সদস্যের বদলির সিদ্ধান্ত Logo নতুন উদ্যোক্তাদের জন্য বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ সুবিধা Logo চাটমোহরে মোটরসাইকেলের বিকট শব্দে সাইলেন্সারে অতিষ্ঠ জনজীবন Logo মাটিরাঙ্গা জোনের উদ্যোগে সপ্তাহব্যাপী মানবিক সহায়তা কর্মসূচি Logo রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান, ছাত্রলীগ–যুবলীগসহ গ্রেপ্তার ৫ Logo জবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত Logo সিএমপির সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টারের উদ্বোধন Logo শর্ত পূরণ করলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে সবাই: জাহেদ উর রহমান Logo চিতলমারীতে শিশু ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত গ্রেপ্তার Logo ভেজাল দুধ ব্যবসায়ী মমিনের ফাঁসির দাবিতে চাটমোহরে মানববন্ধন

বাংলাদেশের ওষুধ রপ্তানি পৌঁছেছে ১৪০টির বেশি দেশে: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল শিল্প আন্তর্জাতিক বাজারে ক্রমেই শক্তিশালী অবস্থান তৈরি করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশের উৎপাদিত ওষুধ বিশ্বের ১৪০টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে, যা দেশের স্বাস্থ্যখাতের সক্ষমতা ও অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।

সোমবার (৮ জুন) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। ডেঙ্গু রোগীদের চিকিৎসা সহায়তায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ-এর পক্ষ থেকে এক লাখ ইউনিট ইন্ট্রাভেনাস ফ্লুইড (আইভি স্যালাইন) হস্তান্তর উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে ভ্যাকসিন উৎপাদনের সক্ষমতা অর্জন করা গেলে ওষুধ রপ্তানির পরিধি আরও বিস্তৃত হবে। তিনি উল্লেখ করেন, অতীতের বিভিন্ন সময়ে স্বাস্থ্য সরঞ্জাম ও ভ্যাকসিন উৎপাদন ব্যবস্থায় প্রত্যাশিত অগ্রগতি হয়নি। এমনকি ভেন্টিলেটর ও সিরিঞ্জের মতো জরুরি চিকিৎসা উপকরণেরও ঘাটতি ছিল। তবে বেসরকারি খাতের সহযোগিতায় সেই সংকট অনেকাংশে মোকাবিলা করা সম্ভব হয়েছে।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে মন্ত্রী জানান, রোগীদের চিকিৎসা সহায়তায় বিএপিআই এক লাখ ইউনিট আইভি স্যালাইন অনুদান দিয়েছে। বর্তমানে কেন্দ্রীয় গুদামে এক লাখ ইউনিট স্যালাইন মজুত রয়েছে। এছাড়া উপজেলা পর্যায়েও ২০ থেকে ২৫ হাজার ইউনিট স্যালাইন সংরক্ষিত আছে। পরিস্থিতির অবনতি হলে অতিরিক্ত সরবরাহ নিশ্চিত করার প্রস্তুতিও রয়েছে বলে জানান তিনি।

আদ-দ্বীন হাসপাতালে শিশুমৃত্যুর ঘটনা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশের (শোকজ) জবাব দেওয়ার জন্য আরও দুই দিন সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, ডেঙ্গুর মৌসুমকে সামনে রেখে আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে এবং আক্রান্তের সংখ্যা কমাতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। তিনি জানান, ডেঙ্গু রোগীদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্যখাত সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণ ও স্বাস্থ্যখাতের সার্বিক উন্নয়নে সরকার সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে।

সোমবার, ৮ জুন ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নিজ জেলায় মহানগর পুলিশে আর দায়িত্ব নয়, শতাধিক সদস্যের বদলির সিদ্ধান্ত

বাংলাদেশের ওষুধ রপ্তানি পৌঁছেছে ১৪০টির বেশি দেশে: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ০৬:৩৭:৩০ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬