বাংলাদেশ ০৫:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনামঃ
Logo নিজ জেলায় মহানগর পুলিশে আর দায়িত্ব নয়, শতাধিক সদস্যের বদলির সিদ্ধান্ত Logo নতুন উদ্যোক্তাদের জন্য বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ সুবিধা Logo চাটমোহরে মোটরসাইকেলের বিকট শব্দে সাইলেন্সারে অতিষ্ঠ জনজীবন Logo মাটিরাঙ্গা জোনের উদ্যোগে সপ্তাহব্যাপী মানবিক সহায়তা কর্মসূচি Logo রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান, ছাত্রলীগ–যুবলীগসহ গ্রেপ্তার ৫ Logo জবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত Logo সিএমপির সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টারের উদ্বোধন Logo শর্ত পূরণ করলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে সবাই: জাহেদ উর রহমান Logo চিতলমারীতে শিশু ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত গ্রেপ্তার Logo ভেজাল দুধ ব্যবসায়ী মমিনের ফাঁসির দাবিতে চাটমোহরে মানববন্ধন

কুবিতে বড় পর্দায় বিশ্বকাপ দেখাতে প্রশাসনের কাছে ছাত্রদলের আবেদন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মুক্তমঞ্চে প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় ২০২৬ ফুটবল বিশ্বকাপের সব ম্যাচ প্রদর্শনের অনুমতি ও প্রয়োজনীয় প্রশাসনিক সহযোগিতা চেয়ে আবেদন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

সোমবার (৮ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর সংগঠনটির পক্ষ থেকে এ-সংক্রান্ত একটি লিখিত আবেদন জমা দেওয়া হয়।

আবেদনে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে একসঙ্গে আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিশ্বকাপের খেলা উপভোগ করতে পারেন, সে লক্ষ্যেই কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল এ উদ্যোগ গ্রহণ করতে চায়। আয়োজনটি সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে বিদ্যুৎ সংযোগ, স্থান ব্যবহারের অনুমতি, নিরাপত্তা এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয়ে প্রশাসনিক সহযোগিতা প্রয়োজন।

এছাড়া শিক্ষার্থীদের জন্য সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে আবেদনে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রচলিত সব বিধি-বিধান ও প্রশাসনিক নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে সম্পূর্ণ শৃঙ্খলা বজায় রেখে এ আয়োজন পরিচালনা করা হবে।

এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবুল বাশার বলেন, “আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আবেদন করেছি, যাতে ২০২৬ ফুটবল বিশ্বকাপের ম্যাচগুলো বড় পর্দায় প্রদর্শনের ব্যবস্থা করা হয়। এর মাধ্যমে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা একসঙ্গে খেলা উপভোগ করতে পারবে। এতে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় হবে এবং ক্যাম্পাসে প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হবে। আমরা বিশ্বাস করি, খেলাধুলা বিভেদ নয়, ঐক্যের বার্তা দেয়। শিক্ষার্থীদের বিনোদন, সম্প্রীতি ও সুস্থ সাংস্কৃতিক পরিবেশ নিশ্চিত করতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নুরুল করীম চৌধুরী বলেন, “এ ধরনের আয়োজন আগেও হয়েছে। বিষয়টি আমি মাননীয় উপাচার্যের কাছে উপস্থাপন করেছি। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।”

সোমবার, ৮ জুন ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নিজ জেলায় মহানগর পুলিশে আর দায়িত্ব নয়, শতাধিক সদস্যের বদলির সিদ্ধান্ত

কুবিতে বড় পর্দায় বিশ্বকাপ দেখাতে প্রশাসনের কাছে ছাত্রদলের আবেদন

প্রকাশিত: ০৫:৩৫:২৯ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬