বাংলাদেশ ১২:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

সন্তানদের স্কুল পাসের দিনে আবেগঘন বার্তা ফারাহ খানের

সংগৃহীত ছবি

বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার ও পরিচালক ফারাহ খান এবং চলচ্চিত্র সম্পাদক শিরীষ কুন্দরের তিন সন্তান—ডিভা, আনইয়া ও জারা—স্কুল জীবনের গুরুত্বপূর্ণ ধাপ শেষ করেছেন। মুম্বাইয়ের ঐতিহ্যবাহী ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল থেকে তারা আনুষ্ঠানিকভাবে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন।

এই বিশেষ মুহূর্তে সন্তানদের নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন ফারাহ খান। ২০২৬ সালের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীতা আম্বানি এবং অলিম্পিক পদকজয়ী শাটলার পিভি সিন্ধু। তাদের হাত থেকে সার্টিফিকেট গ্রহণের মুহূর্ত শেয়ার করে ফারাহ লেখেন, সন্তানদের বড় করা যেমন কঠিন, তেমনি তাদের ছেড়ে দেওয়াও আরও কঠিন। তারা যেন নিজেদের স্বপ্নের মতো উঁচুতে উড়ে যায়, তবে তাদের জন্য একটি নিরাপদ আশ্রয় সবসময় থাকবে।

ফারাহ খান জানান, তার তিন সন্তানই এখন উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন, যা অত্যন্ত ব্যয়বহুল। এই ব্যয়ের চাপ সামলাতে তিনি ইউটিউবকে নতুন আয়ের মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, বড় কোনো সিনেমা পরিচালনা না করলেও সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে ইউটিউব চ্যানেল শুরু করেছেন, যা দর্শকদের কাছেও ভালো সাড়া পেয়েছে।

২০১৪ সালে শাহরুখ খানের ‘হ্যাপি নিউ ইয়ার’ ছিল ফারাহ খানের শেষ পরিচালিত চলচ্চিত্র। বর্তমানে তিনি ইউটিউব কনটেন্ট ও ‘সেলিব্রিটি মাস্টারশেফ’ অনুষ্ঠান উপস্থাপনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন।

kalprakash.com/SS

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

সন্তানদের স্কুল পাসের দিনে আবেগঘন বার্তা ফারাহ খানের

প্রকাশিত: ০৫:৪৬:১৪ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬