বাংলাদেশ ১২:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

ত্রিশালে ধরার খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিয়ারপুরে মৃতপ্রায় ধরার খাল (বৈলর খাল) পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তারেক রহমান

তিনি ঢাকা থেকে সড়কপথে ত্রিশালে পৌঁছে খালের ফলক উন্মোচনের মাধ্যমে উদ্বোধনী কার্যক্রম শুরু করেন। পরে খালের পাড়ে নেমে কোদাল দিয়ে মাটি কেটে পুনঃখনন কাজের সূচনা করেন। এ সময় তিনি একটি তালগাছের চারা রোপণ করেন।

অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, স্থানীয় সংসদ সদস্য মাহবুবুর রহমান লিটন এবং ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৯ সালের ৬ সেপ্টেম্বর ৩.১ কিলোমিটার দীর্ঘ এই খালটি খনন করেছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে এটি ধীরে ধীরে প্রায় মরা খালে পরিণত হয়।

উদ্বোধনের পর প্রধান অতিথি খালপাড়ে স্থাপিত মঞ্চে স্থানীয় জনগণের উদ্দেশে বক্তব্য দেন। অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীরা তাকে উষ্ণ করতালিতে স্বাগত জানান।

স্থানীয় নারী, কৃষক ও শিশুরাও কাছ থেকে পুরো কার্যক্রম প্রত্যক্ষ করে উচ্ছ্বাস প্রকাশ করেন।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

ত্রিশালে ধরার খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন

প্রকাশিত: ০৪:৩৪:৩২ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬