বাংলাদেশ ১২:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

চুপিসারে বিয়ে? গুঞ্জন উড়িয়ে দিলেন কঙ্গনা রানাউত

সংগৃহীত ছবি

বলিউডের ‘কুইন’ খ্যাত অভিনেত্রী কঙ্গনা রানাউতকে ঘিরে নতুন করে শুরু হয়েছে বিয়ের গুঞ্জন। হঠাৎই শুক্রবার সকাল থেকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে তাঁর একটি ভিডিও, যেখানে সিঁথিতে সিঁদুর ও গলায় মঙ্গলসূত্র পরে দেখা যায় অভিনেত্রীকে। এরপরই অনুরাগীদের মধ্যে শুরু হয় নানা আলোচনা।

ভিডিওটি প্রকাশ্যে আসতেই অনেকেই ধারণা করতে শুরু করেন, গোপনে বিয়ে সেরে ফেলেছেন কঙ্গনা। তবে বিষয়টি নিয়ে দ্রুতই মুখ খুলেছেন অভিনেত্রী নিজেই। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে মঙ্গলসূত্র পরা সেই ছবিটি শেয়ার করে কঙ্গনা লেখেন, ‘প্রতিদিন আমি শহরের এদিক-ওদিক শুটিং করছি।

নির্দিষ্ট চরিত্রের সাজ সজ্জাসহ কেউ একজন এই ছবি তুলেছেন। আর তার পর থেকে আমার কাছে পর পর ফোন আসছে।’ বিয়ের গুঞ্জন পুরোপুরি উড়িয়ে দিয়ে তিনি আরো লেখেন, ‘বিবাহিত নারীর সাজ নিয়ে এত কিসের বাড়াবাড়ি? অভিনেতারা তো সব রকম চরিত্রেই কাজ করেন।’ সবশেষে ভক্তদের আশ্বস্ত করে কঙ্গনা মজার ছলে বলেন, ‘আমি গোপনে বিয়ে করব না, প্রতিজ্ঞা করছি। ’ অভিনেত্রীর এই বক্তব্যের পর আপাতত থেমেছে গোপন বিয়ের জল্পনা। তবে তাঁর পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে এখনও চলছে আলোচনা।

kalprakash.com/SS

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

চুপিসারে বিয়ে? গুঞ্জন উড়িয়ে দিলেন কঙ্গনা রানাউত

প্রকাশিত: ০৪:১৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬