বাংলাদেশ ০১:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

বিশ্বমঞ্চে বাংলাদেশের ‘শিশু স্বর্গ’ মডেলের প্রশংসা, প্রতিবন্ধিতা শনাক্তের বয়স নেমে ৮ মাসে

প্রতিবন্ধী শিশুদের জন্য বাংলাদেশের তৈরি বিশেষ স্বাস্থ্যসেবা মডেল ‘শিশু স্বর্গ’ আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ৭৯তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের একটি উচ্চপর্যায়ের সাইড ইভেন্টে মডেলটি উপস্থাপন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

বৃহস্পতিবার (২১ মে) জেনেভার হোটেল রয়্যালে অনুষ্ঠিত ওই সভায় বাংলাদেশ জানায়, দুই দশকের গবেষণার ভিত্তিতে তৈরি এই মডেলের মাধ্যমে শিশুদের প্রতিবন্ধিতা শনাক্তের গড় বয়স ৫ বছর থেকে কমে মাত্র ৮ মাসে নামিয়ে আনা সম্ভব হয়েছে। এতে খুব অল্প বয়স থেকেই প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তা দেওয়া সহজ হচ্ছে, যা শিশুদের জীবনমান উন্নত করতে সহায়তা করছে।

পরদিন শুক্রবার (২২ মে) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়। সভায় ৩০টিরও বেশি দেশ ও ২০টি আন্তর্জাতিক সংস্থার ৪০ জনেরও বেশি উচ্চপদস্থ প্রতিনিধি অংশ নেন। শতাধিক বৈজ্ঞানিক গবেষণার ভিত্তিতে গড়ে ওঠা এই মডেল বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে প্রশংসিত হয় বলে জানানো হয়।

উপস্থাপনায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, প্রতিবন্ধিতা কেবল শারীরিক সমস্যা নয়, বরং সামাজিক ও পরিবেশগত বাধার ফল। সময়মতো সঠিক সহায়তা ও উপকরণ নিশ্চিত করা গেলে অনেক প্রতিবন্ধিতার প্রভাব কমিয়ে আনা সম্ভব।

তিনি আরও জানান, বাংলাদেশে প্রতিবন্ধী শিশু থাকা পরিবারগুলোর প্রায় ৭৫ শতাংশই দারিদ্র্যসীমার নিচে বাস করে। এ বাস্তবতা বিবেচনায় স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে গুরুত্ব দিয়ে ‘শিশু স্বর্গ’ মডেলটি দেশব্যাপী সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারি উদ্যোগকে বাস্তবায়নে ছয় স্তরের প্রশাসনিক কাঠামো গঠন করা হয়েছে বলে জানানো হয়। এ কার্যক্রমে সরকারের উচ্চপর্যায় থেকে স্থানীয় প্রশাসন পর্যন্ত সমন্বিতভাবে কাজ চলছে।

সভায় আন্তর্জাতিক বিশেষজ্ঞরা অংশ নিয়ে মডেলটির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। সমাপনী বক্তব্য দেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরী। বাংলাদেশ প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস।

kalprakash.com/SS
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

বিশ্বমঞ্চে বাংলাদেশের ‘শিশু স্বর্গ’ মডেলের প্রশংসা, প্রতিবন্ধিতা শনাক্তের বয়স নেমে ৮ মাসে

প্রকাশিত: ০৫:৪৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬