বাংলাদেশ ০১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাতের সময়সূচি চূড়ান্ত, ইমাম-মুকাব্বিরদের তালিকা প্রকাশ

সংগৃহীত ছবি

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল আজহার পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত শুরু হবে সকাল ৭টায়। প্রতিটি জামাতের জন্য ইমামতি ও মুকাব্বিরের দায়িত্বপ্রাপ্ত আলেমদের তালিকা চূড়ান্ত করেছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)।

বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদের স্বাক্ষরিত চিঠিতে এ তালিকা প্রকাশ করা হয়।

প্রথম জামাত সকাল ৭টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মো. মিযানুর রহমান এবং মুকাব্বির থাকবেন ক্বারি ইসহাক।

দ্বিতীয় জামাত সকাল ৮টায়। এতে ইমাম থাকবেন ড. মাওলানা ওয়ালীয়ূর রহমান খান এবং মুকাব্বির মো. নাসির উল্লাহ।

তৃতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মুফতি মো. আব্দুল্লাহ এবং মুকাব্বির মো. রুহুল আমিন।

চতুর্থ জামাত সকাল ১০টায়। এতে ইমাম থাকবেন মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন এবং মুকাব্বির মো. আব্দুল হাদী।

পঞ্চম ও শেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। এতে ইমামতি করবেন জুবাইর আহাম্মদ আল-আযহারী এবং মুকাব্বির থাকবেন মো. আমির হোসেন।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, কোনো ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প হিসেবে দায়িত্ব পালন করবেন মো. শহিদুল ইসলাম এবং বিকল্প মুকাব্বির হিসেবে মো. শামসুল হক থাকবেন।

নির্ধারিত সময়ের আগে মুসল্লিদের উপস্থিত হয়ে ঈদের জামাতে অংশ নিতে অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

kalprakash.com/SS 
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাতের সময়সূচি চূড়ান্ত, ইমাম-মুকাব্বিরদের তালিকা প্রকাশ

প্রকাশিত: ০২:৩৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬