বাংলাদেশ ০১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

বাকুতে ইউএন-হ্যাবিট্যাটের সঙ্গে বাংলাদেশের ফলপ্রসূ বৈঠক

বাংলাদেশ প্রতিনিধি দলের সাথে ইউএন-হ্যাবিট্যাট-এর বৈঠক, সংগৃহীত ছবি।

টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু সহনশীল নগর উন্নয়ন বিষয়ে জাতিসংঘের আবাসন ও টেকসই নগর উন্নয়ন বিষয়ক সংস্থা ইউএন-হ্যাবিট্যাট-এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশ প্রতিনিধি দলের একটি গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আজারবাইজানের বাকুতে এ বৈঠক হয়।

বৈঠকে বাংলাদেশের দ্রুত নগরায়ন, সাশ্রয়ী আবাসন, বস্তি উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, স্থানিক পরিকল্পনা আইন বাস্তবায়ন, জেন্ডার সংবেদনশীল গণপরিসর নকশ এবং অন্তর্ভুক্তিমূলক নগর পরিকল্পনার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বাংলাদেশ প্রতিনিধি দলে নেতৃত্ব দেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোসা. ফেরদৌসী বেগম। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবদুল আওয়াল এবং রাজউকের চিফ টাউন প্ল্যানার মো. আশরাফুল ইসলাম।

ইউএন-হ্যাবিট্যাটের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক মিস. আনাক্লাউডিয়া রসবাখ, আঞ্চলিক পরিচালক মিস. কাজুকো ইশিগাকি (এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক রিজিওনাল অফিস, ফুকুওকা, জাপান), প্রধান মি. শ্রীনিবাস পোপুরি (ব্যাংকক মাল্টি-কান্ট্রি প্রোগ্রাম অফিস) এবং বাংলাদেশে ইন-কান্ট্রি ফোকাল পয়েন্ট মিস. ফারিবা আলম।

বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দল দেশের চলমান নগর উন্নয়ন উদ্যোগগুলো তুলে ধরে। এর মধ্যে ছিল সাশ্রয়ী ও জলবায়ু সহনশীল আবাসন, কমিউনিটি অংশগ্রহণভিত্তিক উন্নয়ন, নারী ও প্রতিবন্ধীবান্ধব নগর অবকাঠামো, সবুজ ও পরিবেশবান্ধব নগরায়ন, বস্তি উন্নয়ন এবং নগর সেবার সম্প্রসারণ।

এছাড়া নগর পরিকল্পনায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, গবেষণা, দক্ষতা বৃদ্ধি, কারিগরি সহায়তা এবং প্রশিক্ষণ কার্যক্রমে ইউএন-হ্যাবিট্যাটের সহযোগিতা কামনা করা হয়।

ইউএন-হ্যাবিট্যাট কর্মকর্তারা বাংলাদেশের নগর উন্নয়ন উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে কারিগরি সহযোগিতা, জ্ঞান বিনিময়, গবেষণা ও পাইলট প্রকল্পে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

উভয় পক্ষই টেকসই নগর উন্নয়ন, সামাজিক অন্তর্ভুক্তি এবং জলবায়ু সহনশীল নগর ব্যবস্থা গড়ে তুলতে দীর্ঘমেয়াদি সহযোগিতা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

বাকুতে ইউএন-হ্যাবিট্যাটের সঙ্গে বাংলাদেশের ফলপ্রসূ বৈঠক

প্রকাশিত: ০৪:২৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬