বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার দায় বিএনপির ওপর চাপানো হচ্ছে।
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী ফার্মেসি অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, কিছু মহল ইসলামকে ব্যবহার করে ইসলামের বিরুদ্ধে ভূমিকা পালন করছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার জবাবে সংগঠিতভাবে আক্রমণ চালানো হয় বলেও অভিযোগ করেন তিনি।
শামসুজ্জামান দুদু আরও বলেন, রাজনৈতিক বিভিন্ন অপকর্ম আড়াল করতে একটি পক্ষ বিভিন্নভাবে প্রচারণা চালাচ্ছে। একই সঙ্গে তিনি ছাত্র রাজনীতির কিছু কর্মকাণ্ড নিয়েও সমালোচনা করেন।
kalprakash.com/SS
অনলাইন ডেস্ক 

























