বাংলাদেশ ০৫:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

আজ থেকে তিন দিনের ভূমিসেবা মেলা শুরু, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান

জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর ভূমিসেবা পৌঁছে দিতে আজ থেকে সারাদেশে শুরু হচ্ছে তিন দিনের ভূমিসেবা মেলা।

রাজধানীর তেজগাঁওয়ের ভূমি ভবনে কেন্দ্রীয় অনুষ্ঠানের মাধ্যমে সকাল ১০টায় মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সময়ে বিভাগ, জেলা, উপজেলা ও রাজস্ব সার্কেল পর্যায়েও ভার্চুয়ালি যুক্ত হয়ে একযোগে মেলার কার্যক্রম শুরু হবে। মেলা চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।

এবারের মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ।

গতকাল সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেন, অতীতে ভূমি ব্যবস্থাপনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক ধারণা ছিল। মামলা-মোকদ্দমা, দালালচক্র, দীর্ঘসূত্রতা ও দুর্নীতির কারণে গ্রামীণ মানুষ সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হতো। বর্তমান সরকার সেই পরিস্থিতি পরিবর্তন করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করতে কাজ করছে।

তিনি আরও বলেন, মানুষ যেন ঘরে বসেই অধিকাংশ ভূমিসেবা পেতে পারে, সেই লক্ষ্যেই অটোমেশন কার্যক্রম জোরদার করা হচ্ছে। ভূমি অফিসে গিয়ে হয়রানি কমিয়ে দ্রুত সেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এমদাদুল হক চৌধুরী জানান, এবারের মেলায় নাগরিকদের জন্য বিভিন্ন ধরনের অনলাইন ও সরাসরি সেবা প্রদান করা হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এবং ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

আজ থেকে তিন দিনের ভূমিসেবা মেলা শুরু, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১২:৩৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬