আগামী ৪ জুন মুক্তি পেতে যাচ্ছে দক্ষিণী পরিচালক বুচি বাবু সানা-এর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পিদ্দী’। রাম চরণ ও জাহ্নবী কাপুর অভিনীত এই স্পোর্টস অ্যাকশন ড্রামা নিয়ে ইতোমধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক জানিয়েছেন, ছবিতে জাহ্নবীর চরিত্রটি প্রথমে তার ছোট বোন খুশি কাপুর-কে দেওয়ার পরিকল্পনা ছিল। সিনেমার গুরুত্বপূর্ণ ‘আচিয়াম্মা’ চরিত্রের জন্য প্রথমে খুশিকেই প্রস্তাব দেওয়া হয়।
পরিচালকের ভাষ্য অনুযায়ী, খুশিকে সরাসরি দেখার পর তিনি মনে করেন চরিত্রটির জন্য তার বয়স কিছুটা কম। তাই সিনেমার প্রয়োজনে শেষ পর্যন্ত জাহ্নবী কাপুরকে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
বুচি বাবু সানা বলেন, একই পরিবারের দুই বোনের মধ্যে একজনকে বাদ দিয়ে অন্যজনকে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া তার জন্যও অস্বস্তিকর ছিল। তিনি খুশির অনুভূতি নিয়েও জাহ্নবীর সঙ্গে কথা বলেন। তবে তিনি জানান, গল্প ও চরিত্রের প্রয়োজনেই এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।
‘পিদ্দী’ সিনেমাটি ১৯৮০-এর দশকের গ্রামীণ অন্ধ্রপ্রদেশের প্রেক্ষাপটে নির্মিত একটি স্পোর্টস অ্যাকশন ড্রামা। এটি পরিচালক বুচি বাবু সানার ক্যারিয়ারের দ্বিতীয় চলচ্চিত্র।
kalprakash.com/SS
রবিবার, ১৭ মে ২০২৬
খুশির বদলে জাহ্নবীকে কেন নিলেন ‘পিদ্দী’তে পরিচালক? জানালেন কারণ