বাংলাদেশ ০১:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

মোটরসাইকেল চালকদের ওপর কর আরোপের বিরোধিতা জামায়াত আমিরের

সংগৃহীত ছবি

মোটরসাইকেল মালিক ও চালকদের ওপর কর আরোপ না করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

রোববার (১৭ মে) বেলা সোয়া ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, মোটরসাইকেল মালিক ও চালকরা সাধারণত সম্পদশালী নন, বরং জীবন ও জীবিকার প্রয়োজনে এই বাহন ব্যবহার করেন। তাই তাদের ওপর অতিরিক্ত কর আরোপ করা উচিত নয়।

শফিকুর রহমান আরও বলেন, রাষ্ট্রের রাজস্ব আহরণের জন্য করের আওতা বাড়ানো প্রয়োজন হতে পারে, তবে জীবনযুদ্ধে সংগ্রামরত মানুষের ওপর অতিরিক্ত চাপ দেওয়া উচিত হবে না।

তিনি আশা প্রকাশ করেন, সরকার যদি এমন কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে, তবে তা পুনর্বিবেচনা করবে। অন্যথায় এটি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে বলেও মন্তব্য করেন তিনি।

kalprakash.com/SS
জনপ্রিয় সংবাদ

মোটরসাইকেল চালকদের ওপর কর আরোপের বিরোধিতা জামায়াত আমিরের

প্রকাশিত: ১২:০৪:১৬ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬